বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কেন্দ্রীয় কালীমন্দিরে দুঃসাহসিক চুরি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুট

সাতক্ষীরার পুরাতন সাতক্ষীরায় অবস্থিত ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কালীমন্দিরে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মন্দিরের প্রাচীর টপকে ঢুকে একাধিক মন্দিরের তালা ভেঙে প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন (৫৮) সাতক্ষীরা সদর থানায় দায়ের করা এজাহারে জানান, গত মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ৯ টার দিকে কেন্দ্রীয় মন্দিরের সেবাইত রমা দেবনাথ প্রতিদিনের মতো মন্দির প্রাঙ্গণের সব মন্দিরের তালা লাগিয়ে বাড়ি চলে যান।

পরদিন বুধবার (১১ মার্চ) ভোর আনুমানিক পৌনে ৩টার দিকে মন্দিরের অফিস কক্ষের দোতলার ছাত্রাবাসে থাকা সুভাশীষ চক্রবর্তী (পিতা- সঞ্জীব চক্রবর্তী, গ্রাম- পাজিয়া, থানা- কেশবপুর, জেলা- যশোর) এবং সুভাশীষ সরকার (গ্রাম- পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরা) জানালার ফাঁক দিয়ে কালীমন্দিরসহ অন্যান্য মন্দিরের বৈদ্যুতিক বাতি নিভে থাকতে দেখে সন্দেহ করেন। তারা নিচে নেমে অন্য ছাত্রাবাসের ছাত্রদের ডাকতে গেলে দেখতে পান ছাত্রাবাসের দরজাগুলো বাইরে থেকে ছিকল দিয়ে আটকানো।

পরে তারা দেখতে পান কালীমায়ের মন্দির, অন্নপূর্ণা মন্দির, জগন্নাথ দেবের মন্দির, শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দির এবং রাধা-গোবিন্দ মন্দিরের দরজার তালা ভাঙা বা কাটা অবস্থায় রয়েছে। একইসঙ্গে কালীমায়ের মন্দিরে স্থাপিত সিসি ক্যামেরার তার ও বিভিন্ন বৈদ্যুতিক লাইনের তার কাটা অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থলে যান মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন ও শিক্ষক সঞ্জীব ব্যাণার্জী। তারা প্রাথমিকভাবে জানতে পারেন, দুর্বৃত্তরা মন্দিরের পিছনের দিকের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে কালীমায়ের মন্দিরের তালা ভেঙে দেবীর অঙ্গে থাকা স্বর্ণালংকার লুট করে নেয়।

লুট হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে- দুই জোড়া স্বর্ণের বালা (ওজন চার ভরি) যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা, চার আনা স্বর্ণ দিয়ে বাঁধানো এক জোড়া শাখা (৬২ হাজার ৫০০ টাকা), চার আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল (৬২ হাজার ৫০০ টাকা), আট আনা ওজনের স্বর্ণের জিহ্বা (১ লাখ ২৫ হাজার টাকা), ১০ আনা ওজনের স্বর্ণের নথ (১ লাখ ৫৬ হাজার টাকা), চার আনা ওজনের দুই জোড়া স্বর্ণের পেটি (৬২ হাজার ৫০০ টাকা) এবং পাঁচ ভরি রুপার মুকুট যার মূল্য প্রায় ২০ হাজার টাকা।

সব মিলিয়ে মোট সাত ভরি দুই আনা স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় ১৮ লাখ ১ হাজার টাকা। এছাড়াও মন্দিরের ভিতরে রাখা পুরোহিতের ৭ হাজার টাকা নগদ অর্থও নিয়ে যায় দুর্বৃত্তরা।

এছাড়া দুর্বৃত্তরা অন্নপূর্ণা, জগন্নাথ, শ্রীচৈতন্য মহাপ্রভু ও রাধা-গোবিন্দ মন্দিরে ঢুকে প্রতিমার বস্ত্রাদি তছনছ করে। এ সময় ছাত্রাবাসের ছাত্ররা বিষয়টি টের পেয়ে গেলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় তারা তালা কাটার কাজে ব্যবহৃত একটি হাত করাত, একটি ব্যাগ, তিনটি পিতলের মূর্তি, কিছু পুরাতন কাপড় ও একটি জোড়া হাওয়াই চপ্পল ফেলে রেখে যায়।

ঘটনার পরপরই বিষয়টি সাতক্ষীরা সদর থানাকে অবহিত করা হয়। এজাহারে নিত্যানন্দ আমিন আশঙ্কা প্রকাশ করে বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সিসি ক্যামেরা ও বৈদ্যুতিক তার কেটে প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছে। তার ধারণা, বুধবার রাত দুইটা থেকে ভোর চারটার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের দাবি, ঐতিহ্যবাহী এই মন্দিরে এমন দুঃসাহসিক চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ