শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে মাছখোলায় নাগরিক সমাবেশ

সাতক্ষীরা শহরতলীর মাছখোলা ক্লাব মোড়ে জলাবদ্ধতা নিরসনে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকাল ৫ টায় শহীদ এর রাইস মিল চত্ত্বরে এ নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এস এম শহীদুল ইসলাম।

নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহমান, সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য এড. শাহনাজ পারভীন মিলি, জেলা বাসদ নেতা এড. শেখ আজাদ হোসেন বেলাল, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী, জেএসডি এর সাধারণ সম্পাদক সুধাংশ শেখর সরকার স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন ৩ নং ওয়ার্ড ব্ররাজপুর ইউপি সদস্য মতিয়ার রহমান, ২ নং ওয়ার্ড ব্রহ্মরাজপুর ইউপি সদস্য নুর ইসলাম মাগরেব, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি মো. আলাউদ্দিন, ভোরের পাতার প্রতিনিধি মফিজুল ইসলাম, ৩ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক রফি প্রমুখ। এ সময় জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর এড. মুনিরউদ্দিন, ব্রহ্মরাজপুর ইউপি’র সাবেক প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. নুরুল ইসলাম, সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জহুরুল হক খোকা) প্রমুখ উপস্থিত ছিলেন।

নাগরিক সমাবেশে বক্তারা বলেন, এই এলাকার শত শত মানুষ এখন পানির মধ্যে বসবাস করছে। ঘরের মধ্যে পানি, রান্না ঘরে পানি, টয়লেট বাথরুমও পানির মধ্যে। রাস্তাঘাট পানিতে ডুবে আছে। প্রতি বছরই এই অবস্থার সৃষ্ঠি হচ্ছে এবং তার পরিধি কেড়েই চলেছে। আগামী জানুয়ারী ফেব্রæয়ারীর পূর্বে এই পানি রোদে শুকানো ছাড়া নিষ্কাশনের কোন পথ নেই।

বক্তারা আরো বলেন ২০১৩ সালে জলবায়ু তহবিলের ২৫ কোটি টাকা ব্যয়ে বেতনা খনন করা হলো। কিন্তু তার কোন উপকার এলাকার মানুষ পেল না। আবার ৪৭৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজ হচ্ছে গত এক বছর ধরে। কিন্তু যেখানে মানুষের দুর্ভোগ সেখানে কোন কাজ নেই। কাজ হচ্ছে কম গুরুত্বপূর্ণ এলাকায়। প্রতিবারই প্রকল্পগুলো বাস্তবায়ন হয় এভাবেই। ফলে সরকারের টাকা ব্যয় হলেও মানুষের দুর্ভোগ কমছে না। বক্তারা এই পরিস্থিতির স্থায়ী সমাধানে জেলা নাগরিক কমিটির ১৩ দফা প্রস্তাবনা বাস্তবায়ন করার আহবান জানান।

সভা পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুল ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মো. মুনসুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী