বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ডি.বি গার্লস হাইস্কুলের ৪র্থ তলা নতুন ভবনের উদ্বোধন

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উর্দ্ধমুখী সম্প্রসারণকৃত ৪র্থ তলা নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুস ছোবহান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নতুন ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাকআহমেদ রবি।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র বাস্তবায়নে ১ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে নির্বাচিত বে-সরকারিমাধ্যমিক বিদ্যালয় সমূহের সম্প্রসারণ প্রকল্পের (৩২৫০ স্কুল) বিদ্যমান একতলা একাডেমিক ভবনের (৩০০০) ২য়,৩য় ও ৪র্থ তলার উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের আওতায় নতুন ভবনের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘নান্দনিক ও পরিচ্ছন্ন সাতক্ষীরা গড়তে সকলের সহযোগিতা দরকার। আমার নির্বাচনী এলাকায় এখনও শতভাগ উন্নয়ন করতে পারি নাই। এলাকার উন্নয়নে আমার অনেক স্বপ্ন আছে। সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশন করা, বিনেরপোতা থেকে আশাশুনি সড়কে লিং রোড়, বিশ্ববিদ্যালয়করাসহ অনেক স্বপ্ন পূরণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘মহান আল্লাহর রহমতে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশ অনেক ভাল আছে। জননেত্রী শেখ হাসিনাই পেরেছে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করতে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, ধুলিহর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা) প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ বোরহান উদ্দীন, ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ মন্ডল, সহকারি শিক্ষক দেবব্রত ঘোষ, হাফিজুল ইসলাম, ভানুবতী সরকার প্রমুখ।

এসময় ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাংবাদিক মো. শহিদুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন