বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালন

নিজস্ব প্রতিনিধি: ‘কাঙ্খিত শিক্ষা পেতে যেমন শিক্ষক চাই, শিক্ষক সংকট ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ চাই’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩।

দিবসটি উপলক্ষে কেক কাটা, স্বরচিত কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে স্কুলের হলরুমে প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে প্রথমে স্কুলের শিক্ষক-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময় করে শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটা হয়।

এরপর স্বরচিত কবিতা আবৃত্তি করেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি মো. নজিবুল ইসলাম, শামীমা আক্তার, মো. হাফিজুল ইসলাম, কনক কুমার ঘোষ, অরুণ কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, ভানুবতী সরকার, মৃণাল কুমার বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা শিক্ষা জাতীয়করণের ন্যায়ভিত্তিক দাবি তুলে ধরেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা

“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর উদ্যোগে দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালবিস্তারিত পড়ুন

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা
  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ