রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় দিবসটি উদযাপনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষক শিক্ষার্থী ও এসএমসি নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত র‍্যালিটি স্কুল সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুলের হলরুমে সমাবেশে মিলিত হয়।

‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার।

স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাংবাদিক রাসেদুল হাসান কামরুল।

সিনিয়র শিক্ষক মো.মশিউর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসএমসি সদস্য গণপতি বিশ্বাস, বিদ্যোৎসাহী সদস্য রাধাপদ ঘোষ, সিনিয়র শিক্ষক আব্দুদ দাইয়ান, আবু বকর ছিদ্দীক, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, দেবাশীষ সরদার, রীনা রানী পাল, শিক্ষার্থী অথৈ পাল রিংকু, পার্থ পাল, সোহেল তানভীর, আছিবুর রহমান, জেরিন তাবাচ্ছুম মেধা, তানজিদ আহমেদ, প্রান্ত কর্মকার, নাদিমুল ইসলামসহ অসংখ্য ছাত্র- ছাত্রীবৃন্দ।

বক্তারা, শিক্ষকদের অবদানের কথা তুলে ধরে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য আলোচনা করেন।

শিক্ষক দিবসে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মানিত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানান জেরিন তাবাচ্ছুম মেধা, সামিয়া ইয়াসমিন, রিফাজ, ফয়সাল, সাইম, মনিরুল, রাসেল, সুমাইয়াসহ অন্যরা।

অনুরুপভাবে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়