রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কুশোডাঙ্গায় এক রাতে ৫ গরু চুরি

আলী হোসেন, কুশোডাঙ্গা (কলারোয়া) থেকে: কলারোয়ার কুশোডাঙ্গায় এক রাতে ৫ গরু চুরির অভিযোগে উঠেছে।

উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ খান পাড়ায় রাতের আঁধারে দুই কৃষকের পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীরা জানান।

বুধবার (৪ অক্টোবর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া ৫টি গরুর বাজারমূল্য আনুমানিক সাড়ে ৫ লাখ টাকা বলে জানিয়েছেন চুরি যাওয়া গরুর মালিক ইদরিছ আলী ও হাসেম আলি।

তারা বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার রাতে ঘুমাতে যাওয়ার আগে গরুগুলোকে গোয়াল ঘরে বেঁধে রেখে যান। ভোরে ফজর নামাজের সময় গরুগুলোকে খেতে দিতে গেলে দেখেন গোয়ালঘরে কোন গরু নেই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোন খোঁজ পাননি।’

কান্না জড়িত কণ্ঠে ইদরিছ আলী ও হাসেম আলী খান আরো বলেন, ‘আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। গরুগুলোই সম্বল ছিল।’

এ বিষয়ে ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ আলী গাজী বলেন, সাম্প্রতিক সময়ে ভারত থেকে গরু আমদানী বন্ধ হওয়ায় দেশী গরু পালনে কৃষকের আগ্রহ বেড়েছে। এ কারণে শুধু হাল চাষের জন্য নয়, বছরে দুই ঈদকে সামনে রেখে অনেক কৃষক গরু পালন করছে। তবে গরু চুরির ঘটনায় কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমরা প্রশাসনকে গরু চোর চক্রকে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত