বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবসে ছলিমপুর কলেজের দুই শিক্ষকের উপর হামলা!

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবসে দুইজন কলেজ শিক্ষকের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এতে আহত ও লাঞ্ছিত হয়েছেন ছলিমপুর হাজী নাছির উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমান ও সহকারী অধ্যাপক হরুন-অর-রশিদ বকুল।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ছলিমপুর একে খান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর।

আহত ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমান জানান, তিনি তার এক সহকর্মী শিক্ষককে সাথে নিয়ে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ছলিমপুর কলেজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে ছলিমপুর একে খান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর পৌছানো মাত্রই পূর্বে থেকে ওৎপেতে থাকা ওই গ্রামের জুলফিকার আলী বাবু, মাহাবুবর রহমান মিঠু, সাব্বির হোসেনসহ ৪/৫ জন ব্যক্তি মোটরসাইকেলের গতিরোধ করে লাঠি সোটা নিয়ে এলোপাতাড়ী ভাবে হামলা করে। তাকে বাঁচাতে এগিয়ে আসলে অপর শিক্ষক সহকারী অধ্যাপক হরুন-অর-রশিদ বকুলও হামলায় শিক্ষক হন। সেসময় পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে আক্রমণকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদ জানাতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আসেন ওই শিক্ষকদ্বয়। এসময় নির্বাহী অফিসার সকল কথা শুনে তাদেরকে কলারোয়া থানায় পাঠিয়ে দেন।

পরে কলেজ শিক্ষকদ্বয় এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করে কলারোয়া থানায় একটি এজাহার দাখিল করেন।

এদিকে আহত ছলিমপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, কি কারণে হামলা করেছে তা তিনি বলতে পারেন না। তবে ছলিমপুর কলেজ নিয়ে দীর্ঘদিন ধরে একটি গ্রুপের সাথে বিরোধ চলে আসছে।
অভিযুক্ত ব্যক্তিদের আটক ও জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে বলে মনে করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছলিমপুর কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট শেখ কামাল রেজা বলেন, কলেজ শিক্ষকদের উপর হামলার ঘটনার বিচার দাবী করে থানায় একটি এজাহার দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন, কলেজ শিক্ষকরা তার দপ্তরে এসেছিলেন। তিনি লিখিত ভাবে অভিযোগ দিতে বলেছেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ছলিমপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমানের উপর হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল