বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে বিজিবির ওপর ভারতীয় চোরাকারবারিদের আক্রমণ,বিজিবির গুলি বর্ষণ: মাদক ও অস্ত্র উদ্ধার

আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তলুইগাছা সীমান্তে বিজিবি’র ওপর ভারতীয় চোরাকারবারিদের আক্রমণ হয়েছে। এসময় তাদের আক্রমণ ঠেকাতে বিজিবি সদস্যরা ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে চোরাকারবারিরা মাদকের ওই চালান ফেলে ভারতের সীমানায় ঘন জঙ্গলে পালিয়ে যায়। এসময় বিজিবি ঘটনাস্থল থেকে ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫১ বোতল মদ ও ২ টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করেছে। শনিবার রাত ২টার দিকে এঘটনা ঘটে।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক আশরাফুল হক জানান, ভারত থেকে কয়েকজন চোরাকারবারী তলুইগাছা সীমান্ত দিয়ে বাংলাদেশে

প্রবেশ করে মাদক পাচার করবে, এরূপ গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিজিবি’র সদস্যরা নটিজঙ্গল নামক স্থানে অবস্থান নেয় । এসময় ভারতীয় ৫-৬ জন চোরাকারবারী মাথায় করে বস্তা ভর্তি অবৈধ মালামাল বহন করে বাংলাদেশ সীমান্তের দিকে অগ্রসর হতে থাকে।

এক পর্যায়ে তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে সামনে অগ্রসর হলে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করে। কিন্তু তারা পিছু না হটে ধারালো অস্ত্র দেখিয়ে বিজিবির ওপর হামলা করতে উদ্ধত হয়। চোরাকারবারীদের আক্রমণ ঠেকাতে বিজিবি ৫ রাউন্ড গুলি নিক্ষেপ করে।

এতে তারা ভারতের ভেতরে একটি বাগানে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল তল্লাসী চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫১ বোতল মদ ও ২ টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করে ।

অপরদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ আসিফ ও আহত ২ পরিবারের সদস্যদের মাঝে নগদ সহায়তা দেওয়া হয়েছে বিজিবির পক্ষ থেকে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান