শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার দহাকুলায় গলা কেটে হত্যার ঘটনায় স্ত্রী সহ তিনজন আটক

সাতক্ষীরা শহরতলীর দহকুলায় নিজ বাড়ির পিছনের বাঁশ বাগান থেকে গলাকাটা লাশ উদ্ধার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ নিহতের স্ত্রীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহতের নাম মোঃ আব্দুল আজিজ (৫৬)। তার বাবার নাম মৃত এনামুল্লাহ।

আটককৃতরা হলেন, নিহতের স্ত্রী রোকেয়া খাতুন, একই গ্রামের দ্বীন আলীর ছেলে জেহের আলী ও নিহতের ভাই চাঁদ আলীর ছেলে নজরুল ইসলাম।

দহকুলা গ্রামের দিনমজুর শফিকুল ইসলাম ও ভ্যানচালক হাফিজুল ইসলাম জানান, তারা দু’ ভাই ও বোন নাজমা খাতুনকে রেখে তার মা হালিমা খাতুন ১২ বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। এর এক বছর পর বাবা কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের রোকেয়া খাতুনকে বিয়ে করেন। তার কোন সন্তান সন্ততি নেই। বাবা খালে বিলে মাছ ধরে ও অন্যের কাজ করে সংসার নির্বাহ করতেন।

প্রতিদিন সন্ধ্যার পর বাড়ির বাইরে যেতেন না। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মা রোকেয়া খাতুনের কাছে বাবা কোথায় তা জানতে চান। তিনি বাবার অবস্থান সম্পর্কে বলতে না পারায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পিছনে বাঁশবাগানে বাবার গলাকাটা লাশ উপুড় করা অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন।

তারা জানান, বাবার কোন শত্রু ছিল না। তবে দেড় বছর আগে মা রোকেয়ার সঙ্গে চাচাত ভাই নজরুলের সম্পর্কের জের ধরে বিরোধ হয়। কিন্তু পরে তা মিটে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, নিহত আব্দুল আজিজের লাশ উদ্ধারের পর রোববার সকালে ময়না তদন্তর জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোবাইল কললিষ্ট যাঁচাই করে নিহতের স্ত্রী রোকেয়া, নিহতের ভাইপো নজরুল ইসলাম ও প্রতিবেশী জেহের আলীকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার ভোরে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা