বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া

প্রকৃতিতে এখন শীতের শাসন। পাতাহীন রুক্ষ ডাল আর কুয়াশার ঘোমটা পরা ভোরে যখন সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত, তখন সাতক্ষীরার দামারপোতা গ্রামের দশটি পরিবারে যেন আগাম বসন্তের বাতাস বয়ে গেল। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের বদান্যতায় এবং ‘প্রবীণ কল্যাণ সংস্থা’র আন্তরিক প্রচেষ্টায় অসহায় মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়েছে আর্থিক সহায়তার উপহার।

শুক্রবার (১৬ জানুয়ারি) গ্রাম্য শিউলি ঝরা বিকেলের শেষে দামারপোতা গ্রামের রাজ্জাক মোল্লার আঙিনায় বসেছিল এক প্রীতি সম্মিলন। উপলক্ষÑঅসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ১ লক্ষ টাকা বিতরণ।
ঋতুর বৈরিতায় যারা কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন, তাঁদের মুখে হাসি ফোটাতেই এই ক্ষুদ্র প্রয়াস। অনুষ্ঠানে প্রিয়ন্তি কর্মকার, আব্দুল মাজেদ, তাহসিন থেকে শুরু করে তবিবুর রহমান -এমন মোট দশজন মানুষের হাতে তুলে দেওয়া হয় ১০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকার চেক।

এই সবকিছুর মূলে যে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে যাচ্ছে, তা হলো ‘প্রবীণ কল্যাণ সংস্থা’। মূলত এই সংস্থার মাধ্যমেই সব কল্যাণমুখী কাজের উৎপত্তি। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার শোষিত ও বঞ্চিত মানুষের দুয়ারে আজ সরকারের এই বিশেষ বরাদ্দ পৌঁছেছে। অনুষ্ঠানে উপস্থিত গুণীজনেরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব শামীমা ফেরদৌসীকে। তাঁর এই সদিচ্ছাই দশটি পরিবারের অন্ধকার ঘরে আশার প্রদীপ হয়ে জ্বলে উঠেছে।
সহায়তা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব ফজলুর রহমান, সাবেক অধ্যক্ষ সুকুমার দাস এবং সাবেক অধ্যক্ষ আবদুল হামিদ, প্রবীণ কল্যাণ সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সহ-সম্পাদক কাজী আবু হেলাল।
এছাড়াও ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আশরাফুজ্জামান খোকন, মোহাম্মদ আবদুর রাজ্জাক মোল্লা এবং মেম্বর হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
সবশেষে উপস্থিত সুধীজন ও উপকারভোগীরা দেশ ও দশের কল্যাণে দোয়া করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা