বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার দেবহাটায় বৌমার ধাক্কায় শাশুড়ি নিহত!

সাতক্ষীরার দেবহাটায় বৌমার ধাক্কায় শাশুড়ি নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার বিকেলে দেবহাটার দেবীশহর গ্রামে এ ঘটনা ঘটার পর গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাশুড়ির নাম মর্জিনা খাতুন (৬৪)। তিনি দেবীশহর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।

আর ধাক্কা মারা বউমার নাম মিতা পারভীন (২৫)।
তিনি হাসান কারিগরের স্ত্রী ও মর্জিনা খাতুনের ছোট বউমা।

নাম প্রকাশ না করার শর্তে দেবীশহর গ্রামের কারিগর পাড়ায় বসবাসকারি এক প্রতিবেশি জানান, তুচ্ছ কিছু কারণে বউ-শাশুড়ির পারিবারিক কলহ ছিল চরমে। বুধবার বিকেলে রান্না করা নিয়ে বউমা-শাশুড়ির মধ্যে ঝগড়া শুরু হয়। এতে ক্ষুব্ধ হয়ে শাশুড়ি মর্জিনা খাতুন বউমা মিতা পারভীনকে দু’টো চড় মারেন। এসময় ক্ষিপ্ত হয়ে বউমা শাশুড়িকে দেওয়ালে ধাক্কা মারেন। এতে শাশুড়ি মাথা ফেটে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় মর্জিনা খাতুনকে পরিবারের সদস্যরা প্রথমে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বুধবার মধ্যরাতে মর্জিনা খাতুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার মর্জিনার স্বামী আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পারিবারিক কলহে বউমার দেওয়া ধাক্কায় শাশুড়ি মারা গেছেন-এটা স্বীকার করে তিনি বলেন, মামলা-মোকদ্দমার ঝামেলায় যাবো না, বিধায় ময়নাতদন্ত করা হয়নি।

দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা