সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহর ও ব্রহ্মরাজপুরের পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি রবি

সাতক্ষীরা সদরের ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নে অতি ভারী বর্ষণে প্লাবিত হয়ে পানিবন্দী এলাকা পরিদর্শণ ও পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

তিনি মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টায় সরেজমিনে সদরের ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের সপারিঘাটা এলাকার পানিবন্দী এলাকা পরিদর্শণ করেন ও পানিবন্দী অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং বেতনা নদীর পলি অপসারণ করে ক্যানেল তৈরী করে পানি নিষ্কাষণ কাজ পরিদর্শণ করেন।

এসময় এমপি রবি বলেন, ‘ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নসহ সদরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার অধিকাংশ এলাকা অতি ভারী বর্ষণে প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে মানুষ মানবেতর জীবন যাপন করছে। সাতক্ষীরার প্রধান সমস্যা জলাবদ্ধতা। স্থায়ী সমাধানে আমি বারবার মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরার স্থায়ী জলাবদ্ধতা নিরসনে একনেকে পাশ করেছেন নদী ও খাল খননে প্রায় ৫০০ কোটি টাকার প্রকল্প। জননেত্রী শেখ হাসিনার দেওয়া প্রকল্প বাস্তবায়ন হলে সাতক্ষীরায় আর জলাবদ্ধতা থাকবেনা জননেত্রী শেখ হাসিনার দেওয়া প্রকল্প বাস্তবায়ন হলে সাতক্ষীরায় আর জলাবদ্ধতায় কোন মানুষ পানিবন্দী হবেনা ইনশাল্লাহ। এই দু’টি ইউনিয়নের রাস্তা-ঘাট ও বিদ্যুৎ ব্যবস্থা প্রায় শতভাগ পূরণ হয়েছে। কোন মাটির রাস্তা বা কাচা রাস্তা থাকবেনা। আমি অসহায় মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারিনা। পানিবন্দী মানুষের কষ্ট দুর করতে অতি দ্রæত পানি নিষ্কাষণের উদ্যোগ গ্রহণ ও ত্রাণের ব্যবস্থা করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।
সদরের ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নে অতি ভারী বর্ষণে প্লাবিত হয়ে পানিবন্দী হয়েছে বালুইগাছা, গৌবিন্দপুর, পারমাছখোলা, শাল্যে, কামারডাঙ্গী ও গোয়ালপোতাসহ দু’টি ইউনিয়নের প্রায় সকল গ্রাম।
এসময় দলীয় ও জনপ্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা