বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহরে হামলার শিকার পরিবারের পাশে এমপি রবি

সাতক্ষীরা সদরের ধুলিহরে গত ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন পরবর্তী ইউপি নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় অসহায় সংখ্যালঘু ও নৌকার কর্মী সমর্থকদের উপর সহিংস তান্ডব ও বর্বর হামলার ঘটনায় ধুলিহর ইউনিয়নের নাথ পাড়া গ্রামে সরেজমিনে হামলা ও নির্যাতনের শিকার পরিবারের পাশে দাঁড়ালেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

শুক্রবার (৩ ডিসেম্বর) পবিত্র জুমআ’র নামাজ আদায় করে সরেজমিনে চলে যান ধুলিহর ইউনিয়নের নাথ পাড়া এলাকায়।

এসময় হামলার শিকার স্বর্গীয় শিবপদ দেবনাথের ছেলে অজয় দেবনাথ সদর এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নিকট অভিযোগ করে বলেন, আমরা সংখ্যালঘুরা সব সময় নৌকায় ভোট দেই, গত ১১ নভেম্বর ধুলিহর ইউপি নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজান চৌধুরী ভোটে জয়লাভ করায় তার উস্কানীতে তার কর্মী ও সমর্থক নাথ পাড়া এলাকার আলী হোসেনের ছেলে মোখলেছ, আব্দুস সাত্তার’র ছেলে জাহিদ, জগন্নাথের ছেলে সুমন দেবনাথ, গৌবিন্দপুর এলাকার সৈয়দ আলীর ছেলে আব্দুল হাকিম, আনছার গাজীর ছেলে আব্দুল খালেক, আছরোপ’র ছেলে হাফিজুল, ছমেদ আলীর ছেলে ইয়াছিন আরাফাত, সাদেকের ছেলে লিটন মোড়ল ও করিম’র নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের নারী ও পুরুষদের উপর হামলা করে এবং গোয়াল থেকে হাতুরি দিয়ে তালা ভেঙ্গে গরু নিয়ে যায়। সেই সাথে আমাদের এদেশ ছেড়ে চলে যেতে বলে হুমকি দিয়ে যায়। এছাড়াও গত বছর আমার ২ বিঘা জমির উপর জোর পূর্বক ১০/১৫টি ঘর তৈরী করে আমাদের জমি দখল নেওয়ার চেষ্টা করেছিল ঐ সন্ত্রাসী বাহিনী। তাদের দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবী জানান। এসময় ধুলিহর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাবলুর রহমান জানান, ভোটের পরের দিন, বিদ্রোহী প্রার্থী মিজান চৌধুরী ভোটে জয়লাভ করায় তার কর্মী সমর্থকরা ধুলিহর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে হামলা করে মাননীয় প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ছিড়ে ফেলে ও ভাংচুর করে এবং সেই সাথে তার দোকান ভাংচুর করেছে বলে জানায়। এসময় সকল ঘটনা শুনে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, সহিংস তান্ডব ও বর্বর হামলার ঘটনায় যারা জড়িত তাদের তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জননেত্রী শেখ হাসিনার দেশে কোন সংখ্যালঘুর উপর অত্যাচার ও নির্যাতন হবেনা।” এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী রীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, সুপারিঘাটা ফাড়ির এ.এস.আই তন্ময় বসু, ধুলিহর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য রাবেয়া সুলতানা, মানস সোম, লাভলুসহ দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী