বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়নে বিভিন্ন ভাতার বহি বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে ২০১৯-২০ অর্থবছরে অতিরিক্ত কোটায় প্রাপ্ত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বহি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় বাঁশদহা মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাঁশদহা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আরিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘যারা দেশের উন্নয়ন ও মঙ্গল চায়না তারা ২১ আগস্টে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগকে শেষ করতে চেয়েছিল। ঐসব মানবতার শক্রুদের প্রতিহত করতে হবে। দেশ, জাতি ও মানুষের কল্যাণে বাংলাদেশ আওয়ামীলীগ আরো অনেকদিন দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে। মহান আল্লাহর রহমত আছে বলেই দেশের উন্নয়ন অগ্রযাত্রায় জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। জননেত্রী শেখ হাসিনা সরকার স্বচ্ছতার লক্ষ্যে সকল সেবা মানুষের দোর গোড়ায় পৌছে দিয়েছেন। দেশের অনগ্রসর গোষ্ঠিকে এগিয়ে নিতে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর মধ্যে অনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন এমপি রবি।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, কৃষি ব্যাংক রেইউ বাজার শাখার ম্যানেজার জাহিদুল ইসলাম, মির্জানগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজাজ আহমেদ, মির্জানগর মাদ্রাসার সুপার মাওলানা জালাল উদ্দীন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, সাংবাদিক আব্দুল জালিল, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম প্রমুখ।

সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে ২০১৯-২০ অর্থবছরে অতিরিক্ত কোটায় প্রাপ্ত বয়স্ক ৬৫ জন, বিধবা ৬৩ জন ও ১শ’৯৪ জন প্রতিবন্ধীর মাঝে এ ভাতার বহি বিতরণ করা হয়।

এসময় দলীয় ও জনপ্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া