রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাঁশদহা পানির পাইপ লাইন নির্মাণ কাজের উদ্বোধন

সুপেয় খাবার পানি সরবরহের লক্ষ্যে বাঁশদহা বাজারে
পানির পাইপ লাইন ও উচ্চ জলাধার নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ মে) বেলা ১২টায় বাঁশদহা বাজারে বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে পাইপ লাইন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো একজন সাহসী ও দূরদর্শী নেতা আছে বলেই বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। জননেত্রী শেখ হাসিনা তার বুদ্ধিমত্তা ও সঠিক চিন্তাভাবনায় যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা বিশ্বের কাছে দৃষ্টান্ত। আমাদের দেশের ১৭ কোটি মানুষই যুদ্ধা। দেশের একমাত্র সমস্যা হচ্ছে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা।

তিনি আরো বলেন, আমার সদর নির্বাচনী এলাকায় কোন মাটির রাস্তা থাকবে না। আমার সদর নির্বাচনী এলাকার মানুষ যেন সুপেয় খাবার পানি খেতে পারে সেজন্য সুপেয় পানির জন্য আমার সদর নির্বাচনী এলাকায় গত ১ বছরে ৩ হাজার ২০০ গভীর নলকুপ,
অগভীর নলকুপ ও হাজার হাজার পানির ট্যাংকি দেওয়া হয়েছে। সদরের ১৪টি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই আমার সদরের সকল ইউনিয়নের মানুষ ভালো
আছে। বিদ্যুতের লোডশেডিং স্বাভাবিক হতে শুরু করেছে। আর কিছুদিনের মধ্যেই বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসবে ইনশাল্লাহ।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. মফিজুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি, সাতক্ষীরা সদর উপজেলা
আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. আনছার আলী প্রমুখ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বাঁশদহা ইউনিয়নে ২কোটি টাকা ব্যয়ে ৫ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে ৫০০ পরিবারের মাঝে পাইপ লাইনের মাধ্যমে সুপেয় খাবার পানি সরবরাহ করা হবে।

এসময় দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আহছান উদ্দীন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী