বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বৈকারীতে নৌকার প্রার্থীর জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আসাদুজ্জামান অছলে ও তার পরিবারসহ কর্মীসমর্থকরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বয়ং নৌকার প্রার্থী আসাদুজ্জামান অছলে।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ২০১৬ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে জামায়াত সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে আমি চেয়ারম্যান নির্বাচিত হই। এবারও আমি ২০২১ সালের নির্বাচনে নৌকা প্রতি নিয়ে প্রতিদ্বন্দিতা করছি।

তিনি বলেন, গত ২৭ অক্টোবর বিকাল ৫ টায় আমার নির্বাচনী এলাকায় গণসংযোগ করার জন্য দলীয় লোকজনসহ আমার বড় পুত্র ইনজামুল হক ও ছোট পুত্র জহির রায়হান কাথন্ডা কয়াপাড়া এলাকায় মিলিত হয়। এসময় হঠাৎ করেই আমার প্রতিদ্বন্দি মোটরসাইকেল প্রতিকের প্রার্থী মোস্তফা কামাল এবং জালাল উদ্দীন ও শফিকুল ইসলাম মিলনসহ ৭০/৮০জন চিহ্নিত মাদক সেবনকারী ও ব্যবসায়ী একত্রিত হয়ে তারা পাশবর্তী ঘোনা ইউনিয়নের দিক থেকে এসে আমার দুই পুত্র ও কর্মী-সমর্থকদের উপর লাঠি, চাইনিজ কুড়াল, হাতুড়ি, চাপাতি, লোহার রড়, হকিষ্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। উক্ত হামলায় আমার বড়পুত্র ইনজামুলের পা ভেঙে যায় এবং তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এছাড়া আমার ছোট পুত্র জহির রায়হানকে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কোপ মারে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এ সময় আমার কর্মী ইয়াছিন আলী কালু, লালমোহন সরকার, হাসিবুল হাসান সেলিমসহ ৮/১০ জন আহত হয়।

আহতদের দুটি এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পরদিন ২৮ অক্টোবর আমি বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করি। যার মামলা নং-৮০। অথচ এ ঘটনার ৫ দিন পর আমার প্রতিদ্বন্দি প্রার্থী মোস্তফা কামালের ভাই আফতাবুজ্জামান বাদী হয়ে চীফ জুডিশিয়াল আদালতে আমি ও আমার পুত্রদ্বসহ আমার ৩০ কর্মী সমর্থকের নামে পাল্টা একটি মিথ্যা সাজানো মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, আমার মামলার ১ নম্বর আসামী মোস্তফা কামালের পিতা আবু দাউদ একজন চোরাচালানী গডফাদার ছিল। তিনি ৫ কেজি রুপাসহ বিজিবির হাতে একবার গ্রেপ্তার হন এবং দীঘদিন কারাগারে ছিলেন। এছাড়া তার নামে বাগেরহাটে একটি নারী কেলেংকারী মামলা চলমান রয়েছে। তিনি এলাকার একাধিক ব্যক্তির সম্পত্তি জাল দলিল করে তা নিজ নামে লিখে নিয়েছেন। এছাড়া জনসাধারনের টাকায় ক্রয়কৃত বৈকারী বাজারের হাসপাতালের জমিও তিনি আত্মসাৎ করেছেন।

তিনি অভিযোগ করে বলেন, মোস্তফা কামালের কর্মী কাথন্ডা গ্রামের নজরুল ইসলাম ওরফে ধজু ডাকাত আমার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্নআহবায়ক আমিনুর রহমানকে প্রকাশ্যে গালিগালাজ ও খুন জখমের হুমকি প্রদান করেছেন।

তিনি আরো অভিযোগ করেন, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে ব্যহত করার জন্য ও মানবতা বিরোধী অপরাধে জেলে থাকা খালেক মন্ডলকে বাঁচানোর জন্য স্বর্ণ চোরাকারবারী হারুন অর রশিদ জামায়াতের কাছ থেকে ব্যাপক অর্থ নিয়ে আমার নির্বাচনী এলাকায় নানা রকম সহিংসতা ও বিশৃংখলা সৃষ্টি করার জন্য বিভিন্ন এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক সেবনকারীদের হাতে টাকা তুলে দিয়ে রাতের আধারে আমার নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি ধামকি প্রদান অব্যাহত রেখেছেন। যে কোন সময় তাদের দ্বারা আমার ও আমার পরিবারসহ আমার নেতা-কর্মীদের উপর হামলা চালিয়ে ক্ষতিসাধন করতে পারে বলে আশংকা করছি। এ জন্য আমি ও আমার পরিবারসহ আমার নেতা-কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার ও তার পরিবারসহ তার কর্মীসমর্থকদের জীবনের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডাঃ মুনছুর আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা