মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের ৪,৫ ও ৬নং ওয়ার্ডে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সুরক্ষা কমিটি

সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডিবি ইউনাইটেড হাইস্কুলে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। ২৭ জানুয়ারি ২০২১ তারিখে ব্রহ্মরাজপুর ইউনিয়নের কমিউনিটির বিভিন্ন স্তরের অংশগ্রহণের ইউনিয়নের কমিউনিটি পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সুরক্ষা কমিটি গঠন করা হয়। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের সুরক্ষা কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন ব্রহ্মরাজপুর ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মর্জিনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৪,৫, নং ৬ ওয়ার্ডের ইউপি সদস্য, গ্রাম্য ডাক্তার, সমাজসেবক, স্কুল শিক্ষক, ইয়ুথ সহ বিভিন্ন পেশার মানুষ। ব্র্যাকের সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স ও প্রতীকি যুব সংসদ এর আয়োজনে উক্ত কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্যদেন ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার বলেন, নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধের বাংলাদেশের ৪৪ টি জেলাতে ‘জেন্ডারভিত্তিক ন্যয়বিচারের প্রচার: পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ’ নামক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ব্রহ্মরাজপুর ইউনিয়নের নারী ও শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন বন্ধ করার লক্ষ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে আজকের এই কমিটি গঠন। প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের জনপ্রতিনিধি, শিশু, ইয়ুথ, অভিভাবক, শিক্ষক, সমাজসেবক, ইমাম, পুরোহিত এবং বিভিন্ন সেবাপ্রদানকারী ব্যক্তির সম্মনিত অংশগ্রহণে প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করবে। সভায় মোঃ কামরুজ্জামান, ০৪ নং ওয়ার্ডের মেম্বরকে অংশগ্রহণকারীগণ ৪নং, ৫নং ও ৬ নং ওয়ার্ডের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সুরক্ষা কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত করেন এবং বাকি অংশগ্রহণকারী ১৭ জন সদস্য হিসেবে কমিটির দায়িত্ব পালন করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়। সরকারি হেল্পলাইন নাম্বার ১০৯, ১০৯৮ ও ৯৯৯ সম্পর্কে জানানো হয়। কোথাও কোনো বাল্যবিবাহ ,নারী নির্যাতন, যৌন হয়রানি বা নারীর প্রতি সহিংসতার মতো ঘটনা ঘটলে হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে সহযোগিতা নেয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা প্রকল্প অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা প্রকল্প অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: মনিরুজ্জামান টিটু, ফ্যাসিলিটেটর মো: আব্দুল মান্নান ও মো: মনির হাসান।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ