শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্রাহ্মরাজপুরের শাল্যে যুবসংঘের ঈদ আনন্দ ক্রীড়া প্রতিযোগিতা

শাল্যে যুব সংঘের আয়োজনে সর্বস্তরের গ্রামবাসিদের নিয়ে ঈদ আনন্দ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রাহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে ঈদের তৃতীয় দিন শনিবার শাল্যে ঈদগাহ মাঠে সকাল দিনব্যাপী ঈদ আনন্দ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক মোঃ হাফিজুর রহমান’র পরিচালনায় ও ৯ নং ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক প্রফেসর আব্দুল ওয়ারেছ, ডাঃ রেহনুমা জেবিন রাখী, মোঃ শাহ জাহান আলী মিটন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাব্বির আহমেদ পলাশ , শামছুর রহমান রুবেল।

এসময় আরো উপস্থিত ছিলেন শাল্যে যুব সংঘের সভাপতি নিয়াজ মাহমুদ সাগর, সাধারণ সম্পাদক মোঃ রাকিব হাসান, সদস্য মোঃ আল-আমিন হোসেন, মোঃ রাসেল পারভেজ, মাসুদ রানা,আবুল ফারহা তানভীর, সাকিব হাসান, আব্দুর রহিম, সিয়াম, ওমর ফারুক, জিসানসহ যুব সংঘের সদস্য ও এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় প্রধান অতিথি বলেন,আমার গ্রামের যুব সংঘ এ আনন্দদায়ক আয়োজন করে আমাকে মুগ্ধ করেছে, আগামীতে আরো সুন্দর করে এমন আয়োজন করলে আমার সার্বিক সহযোগিতা থাকবে। গ্রামবাসির উদ্দেশ্য করে বলেন আমাদের গ্রামের আর কি কি উন্নয়ন প্রয়োজন, আমাকে জানালে চেষ্টা করবো দ্রুত সামাধান করার।সেই সাথে আগামী সংসদ সদস্য নির্বাচনে সাতক্ষীরা সদর ০২ আসনে দলীয় মনোনয়ন পেতে সবাই কে দোয়া করার আহবান জানান।

ঈদ আনন্দ ক্রিড়া প্রতিযোগিতায় হাঁড়ি ভাঙ্গা, পুকুরে হাঁস ধরা, মোরগ লড়াই, বালিশ ধরা,চকলেট দৌড়, সূচ সুতা,কলাগাছে উঠা,বেলুুন ফুটানোসহ ১৩ টি ইভেন্টে ৪৮ টি পুরস্কার বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন হাসানু বান্না।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা