শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভালুকা চাঁদপুর বাজার উন্নয়নে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ভালুকা চাঁদপুর বাজার উন্নয়নে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় সদরের ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর বাজারে ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (বাবু সানা)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভালুকা চাঁদপুর বাজার উন্নয়নে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় তার প্রতিনিধি হয়ে আপনাদের এলাকার উন্নয়নে আমরা পরিশ্রম করছি। আমার অনেক শুভাকাঙ্খী বলেছিলেন আমি এমপি নির্বাচিত হলে এলাকায় থাকবোনা এবং এলাকার উন্নয়ন হবেনা। তারাই এখন বলছে দেশে আমার মতো কোন এমপি এলাকায় এত বেশি থাকেনা। আমার নির্বাচনী এলাকায় এত বেশি অবস্থান করার কারণে আমার পরিবারের সাথে অনেকদিন দেখা সাক্ষাত হয়না। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের সব সময় এলাকায় থেকে জনগণের পাশে থেকে কাজ করার নির্দেশ দেন এবং বলেন, জনগণের পাশে থাকলেই জনগণ তোমাদের ভোট দেবে। তাই আমরা জনগণের জন্য কাজ করতে চাই। বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুকে অনুসরণ করে অনেক দেশ বিপ্লব ঘটিয়েছে এবং তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশে^র দরবারে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত করেছেন।’ এসময় তিনি উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ বোরহান উদ্দীন, সহ-সভাপতি আব্দুস সালাম, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ভৈরব সরকার, মকবুল হোসেন, আব্দুল ওহাব প্রমুখ। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৫ লক্ষ ২৭ হাজার ৭৬৩ টাকা ব্যয়ে এলজিইডি সাতক্ষীরা বাস্তবায়ণে ভালুকা চাঁদপুর বাজার উন্নয়নে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের ক্রীড়া শিক্ষক নাসির উদ্দিন।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত