শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরায় রাস্তা উদ্বোধন, দু’পাশে তালের বীজ বপন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নির্মিত/নির্মিতব্য মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) প্রকল্পের কাজ সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের গাংনিয়া ব্রিজ গুচ্ছ গ্রামের মোড় হতে শ্রীরামপুর অভিমুখে নতুন নির্মিত হেরিং বন্ড রাস্তা উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
ফিতা কেটে ও ফলক উন্মোচন করে রাস্তা উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ দেশে অনেক বেশি উন্নয়ন করেছে। যা অতীতে এত উন্নয়ন হয়নি। শহরের সকল সুবিধা গ্রামে পৌছে দিতে জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর। শহরের সকল সুবিধা পাবে গ্রামের মানুষ। যোগাযোগ থেকে শুরু করে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। দেশের উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগিতা থাকতে হবে।’

এই সড়কের বাকি সাড়ে ৩ কিলোমিটার রাস্তা হেরিং বোন বন্ড করার আশ্বাস প্রদান করেন এমপি রবি।

এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, প্যানেল চেয়ারম্যান মোনাজাত আলী গাজী, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, ভোমরা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আবু সালেক, ঠিকাদার প্রতিনিধি তুহিন প্রমুখ।

“গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে ৭৭
লক্ষ টাকা ব্যয়ে ভোমরা ইউনিয়নের গাংনিয়া ব্রিজ গুচ্ছ গ্রামের মোড় হতে শ্রীরামপুর অভিমুখে ১৫০০.০০ মিটার নতুন নির্মিত হেরিং বন্ড রাস্তা
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নির্মিত/নির্মিতব্য মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) প্রকল্পের এই কাজ বাস্তবায়ন করা হয়েছে।
এর ফলে ভোমরা ও শ্রীরামপুরসহ কয়েকটি গ্রামের মানুষ উপকৃত হবে এবং চলাচলের সুবিধার আওতায় আসলো।

হেরিং বোন বন্ড রাস্তা উদ্বোধন শেষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প বজ্রপাত নিরোধের লক্ষ্যে রাস্তার দু’পাশে তালের বীজ বপন করেন এমপি রবি।

এসময় দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস