সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার মাগুরা থেকে তিন নারীসহ ৯ সংঘবদ্ধ প্রতারক চক্র আটক

সাতক্ষীরার মাগুরা এলাকা থেকে তিন নারীসহ ৯ জন সংঘবদ্ধ প্রতারক চক্রকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মাগুরা গ্রামের সাইফুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এ সময় উদ্ধার করা হয়েছে নগদ ১৮ হাজার ১০০ টাকা।

আটকৃতদের বিরুদ্ধে উক্ত তিন নারীকে দিয়ে পতিতা বৃত্তির নামে বিভিন্ন জায়গা থেকে খরিদ্দার ডেকে তাদের জিম্মি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার আব্দুল হান্নান মোল্যার ছেলে রাজু মোল্যা (২৭), সদর উপজেলার মাগুরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন সোহান (২১), তার স্ত্রী সাদিয়া সুলতানা (১৮), একই গ্রামের আফসার সদরদারের ছেলে আবু বক্কর সিদ্দিক শুভ (২৪), মৃত ছাকার আলী আলী কচির ছেলে সাইফুল ইসলাম (৪২), বরিশাল জেলার কোতয়ালী থানার কালিবাড়ি এলাকার নিখিল নন্দির ছেলে মিঠুন নন্দি (৩০), সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ি এলাকার শহিদুল ইসলামের ছেলে আমিনুর ইসলাম (৫০), বেতলা গ্রামের জনি সরদারের স্ত্রী রুমা খাতুন ইতি (২০), আশাশুনি উপজেলার কুন্দুড়িয়া গ্রামের মৃত ইসমাঈল হোসেনের স্ত্রী খালেদা আক্তার মিতা (২২)।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সদর থানায় এক প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের জানান, সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন ধরে উক্ত তিন নারীকে দিয়ে মোবাইলে মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে পতিতা বৃত্তির নামে খরিদ্দার ডেকে তাদের জিম্মি করে সুবিধা জনক স্থানে আটকিয়ে রেখে বিকাশ, রকেট ও অন্যান্যভাবে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে সদর থানার পুলিশ মাগুরা গ্রামের সাইফুলের বাড়িতে অভিযান চালিয়ে উক্ত তিন নারীসহ ৭ জন সংঘবদ্ধ জিম্মিকারী ও দুই খরিদ্দারকে আটক করে। এ সময় সেখান থেকে উদ্ধার করা নগদ ১৮ হাজার ১০০ টাকা।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে ২০১২ সালের মানব পাচার ও প্রতিরোধ দমন আইনে ১২(১)১৩/৮ ধারায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রেস ব্রিফিংকালে আরো উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) আসাদুজ্জামানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন