শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার মাগুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বয়ো-জোষ্ঠ্য বাইপাস করা ব্যক্তিসহ তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৪ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঐ বাইপাস করা রোগী মো. লুৎফর রহমান (৬৫) নামে এক ব্যক্তিসহ তার স্ত্রী এবং ২ মেয়ের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় আহত ব্যক্তির ছোট মেয়ে নাজমুন নাহার মৌসুমী একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদী মাগুরা গ্রামের মো. মনিরুল ইসলামের স্ত্রী মনোয়ারা খাতুনের সিম গাছ লুৎফর রহমানের নিম গাছে উঠেছে এবং লুৎফর রহমানের মেহগনী গাছের পাতা মনিরুল ইসলামের ছাদে পড়াকে কেন্দ্র করে বিবাদী সন্ত্রাসী প্রকৃতির নারী মনোয়ারা কথাকাটাকাটি ও অকর্থ্য ভাষায় গালিগালাজ করার এক পর্যায়ে বাইপাসের রোগী লুৎফর রহমানকে জুতা দিয়ে মারতে থাকে।

এসময় স্ত্রী ও মেয়েরা তাকে রক্ষা করতে গেলে ঐ সন্ত্রাসী নারী তাদেরকে বেধরক মারপিট করে। মারপিটের এক পর্যায়ে বাদীর গলা থেকে ৮ আনা ওজনের চেইন ছিড়ে নিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে আহত লুৎফর রহমানকে উদ্ধার করে পাশ^বর্তী ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার বুকে গুরুতর আঘাত পাওয়ায় সেলাইয়ের স্থান থেকে রক্ত বের হচ্ছে। তার বুকে আঘাত পাওয়ায় ডাক্তার তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছে।

ঘটনা সূত্রে এলাকাবাসী জানায়, ঐ মহিলা ও তার স্বামী সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় প্রায় বিভিন্ন মানুষের সাথে ঝগড়া বিবাদে জড়ায় এবং ঐ আহত পরিবারের সাথে প্রায় ঝগড়া করাসহ মামলা হামলার ঘটনা ঘটে। এককথায় তারা এলাকার কাউকে মানেনা এবং সন্ত্রাসী প্রকৃতির লোক।

অভিযোগটি তদন্ত পূর্বক ঐ সন্ত্রাসী মহিলা ও তার স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে আহত ভূক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। এবিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ হয়েছে শুনেছি। অভিযোগ টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান