শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার লাবসা ইউনিয়নে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ আলি মুন্সি, লাবসা (সাতক্ষীরা): বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মাগরিব বাদ মুথুরাপুর মোড়ে এ সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়।

লাবসা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হাফেজ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি এস এম মামুন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রফেসর শহীদুর রহমান।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শহিদুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লাবসা ইউনিয়ানের বিভিন্ন ওয়ার্ড পর্যয়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে যুব সমাজকে ইসলামী আদর্শে গড়ে তোলার আহ্বান জানান এবং সীরাতুন্নবী (সা.) থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন।

সমাবেশে বিভিন্ন লাবসা ইউনিয়নের এলাকা থেকে আসা বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, যুবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা, নসিহত ও দিকনির্দেশনামূলক বক্তব্যে পুরো সিরাত মাহফিল প্রাণবন্ত হয়ে ওঠে। মিলাদ ও বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং ইসলামের বিজয়ের জন্য দোয়া করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সাতক্ষীরায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি
  • সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত