বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে শীতার্ত মানুষের মাঝে এমপি রবি’র কম্বল বিতরণ

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির অর্থায়ণে এবং শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সার্বিক সহযোগিতায় শহরের সুলতানপুর বড় বাজারে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সংগঠনের সেক্রেটারী ও বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুর রহিম বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশাহ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ মিয়ারাজ মাহমুদ, যুগ্ম সম্পাদক মো. রজব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা মো. তুহিন আলী, দপ্তর সম্পাদক মো. ফজলুর রহমান, কোষাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ধর্ম সমাজ কল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. আনারুল ইসলাম, প্রচার সম্পাদক মো. ইলিয়াস হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. কবিরুল ইসলাম কবির, মো. মহিদুল ইসলাম, মো. রায়হান গাজী ও মো. আব্দুল হাকিম গাজী প্রমুখ।

প্রতি বছরের ন্যায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে এ শীতবস্ত্র কম্বল পেয়ে শীতার্ত মানুষেরা বেজায় খুশি। এসময় উপস্থিত সকলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও এমপি রবির জন্য দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনায় দোয়া করেন। এসময় শহর কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২