শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার হাওয়ালখালী দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের নয়া কমিটি গঠন

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালী দক্ষিণ পাড়ার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদের নয়া কমিটি গঠন করা হয়েছে।

গত কয়েক মাস কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এশার নামাজের পর এলাকাবাসী ও মুসুল্লিরা একত্রে বসে শান্তিপূর্ণভাবে সভায় সর্বসম্মতিক্রমে এএইচএম কামরুজ্জামানকে সভাপতি ও সিদ্দিকুর রহমান সবুজ কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেন এবং কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পান ফজলুর রহমান।

পরবর্তীতে এ কমিটি গঠন শান্তিপূর্ণ সমাধান হওয়ায় এলাকাবাসী ও মুসল্লিদের মধ্যে একটা আনন্দের ভাব প্রলক্ষিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত মসজিদের পেশ ইমাম হাফেজ হযরত আলী, মোয়াজ্জেম আবুল খায়ের এবং উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ, সাবেক মেম্বার রাহাতুল্লাহ সরদার, রুহুল কুদ্দুস, খলিলুর রহমান প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা