শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ৪টি আসেন চূড়ান্ত প্রার্থী থাকলেন যারা

সেলিম হায়দার: সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থীর মধ্যে রবিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪ টা পর্যন্ত আওয়ামীলীগের দর্লীয় প্রার্থী একজনসহ মোট ৬ জন প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এর মধ্যে, আওয়ামীলীগ দলীয় প্রার্থী একজন, জাকের পার্টির দুই জন, জাসদের একজন, ওয়ার্কাস পার্টির একজন ও স্বতন্ত্র প্রার্থী একজন।

রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়ন প্রত্যাহারকৃতরা হলেন- সাতক্ষীরা-১ আসনের জাকের পার্টির প্রার্থী খোরশেদ আলম ও একই আসনের জাসদের প্রার্থী ওবায়দুস সুলতান বাবলু, সাতক্ষীরা-২ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী আলহাজ আসাদুজ্জামান বাবু, একই আসনের জাকের পার্টির প্রার্থী শেখ ইফতেখার আল মামুন ও ওয়ার্কাস পার্টির প্রার্থী তৌহিদুর রহমান এবং সাতক্ষীরা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাসুদা খানম মেধা।

জাকের পার্টির প্রার্থী খোরশেদ আলম ও শেখ ইফতেখার আল মামুন জানান, যেখানে আসন নিয়ে ভাগাভাগি হচ্ছে সেখানে কোন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আর নিরপেক্ষ নির্বাচন হবে না বলেই তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

জাসদ প্রার্থী ওবায়দুস সুলতান বাবলু ও ওয়ার্কাস পার্টির প্রার্থী তৌহিদুর রহমান জানান, তারা যেহেতু মহাজোটের শরীক দল। তাদের আসনে যাদেরকে মহাজোটের প্রার্থী করা হয়েছে তারা তাদের সমর্থন করার লক্ষে তারা মনোনয়ন প্রত্যাহার করেছেন।

চুড়ান্ত প্রার্থীরা হলেন:
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ, স্বতন্ত্র জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, স্বতন্ত্র তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, স্বতন্ত্র জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মুজিবুর রহমান, জাতীয় পার্টির সৈয়দ দীদার বখত, তৃণমূল বিএনপির সুমি ইসলাম, মুক্তিজোটের শেখ মো. আলমগীর, স্বতন্ত্র মো. নুরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের ইয়ারুল ইসলাম।

সাতক্ষীরা-২ (সদর) আসনে স্বতন্ত্র মীর মোস্তাক আহমেদ রবি-এমপি, স্বতন্ত্র মো.আফসার আলী, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনএমের মো. কামরুজ্জামান বুলু, স্বতন্ত্র এনছান বাহার বুলবুল, জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান এবং তৃণমূল বিএনপির ফারহান মেহেদী।

সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম রুহুল হক, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) শেখ তরিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আব্দুল হামিদ, জাকের পার্টির মো. মঞ্জুর হোসান, তৃণমূল বিএনপির রুবেল হোসেন ও জাতীয় পার্টির মো. আলিফ হোসেন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে তৃণমুল বিএনপির আসলাম আল মেহেদী, বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আতাউল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এইচএম গোলাম রেজা, স্বতন্ত্র মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শেখ ইকরামুল ও জাতীয় পার্টির মো. মাহবুবুর রহমান।

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে সাতক্ষীরা-২ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী আসাদুজ্জামান বাবুসহ মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক