সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অপরিপক্ক আম পেড়ে কীটনাশক স্প্রে, ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরা অপরিপক্ক আম পেড়ে কীটনাশক স্প্রে করে আম পাকানোর অভিযোগে আম ব্যবসায়ী ইদ্রিস আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে সদর উপজেলার শিমুলবাড়িয়া এলাকায় এঘটনা ঘটে। এসময় জব্দকৃত ৫২৫ কেজি আম আম বিনষ্টের জন্য সাতক্ষীরা পৌরসভায় হস্তান্তর করা হয়েছে।

আম ব্যবসায়ী ইদ্রিস আলী (৪৫) আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের রমজান আলীর ছেলে।

সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নাজমুল হাসান জানান, সকাল থেকেই গাছের অপরিপক্ক গোবিন্দভোগ আম ভাঙছিলেন আম ব্যবসায়ী ইদ্রিস আলী। আম ভাঙার পর গাছতলায় বসে কীটনাশক স্প্রে করছিলেন। এই বিষ স্প্রে করলে আম পেকে যায়। পরে পরিপক্ক পাকা আম বলে বাজারজাত করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করেন তারা। গোপনে খবর পেয়ে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ৫২৫ কেজি আম।

তিনি জানান, এই আম মে মাসের ১০ তারিখে বাজারে আসার কথা। কিন্তু অধিক মুনাফার আশায় ইথিওফিন নামক কীটনাশক প্রয়োগ করে আম পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করা হচ্ছিল।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাতক্ষীরা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সর্তক করা হয়েছে। জব্দকৃত আমগুলো বিনষ্ট করার জন্য সাতক্ষীরা পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানকালে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নাজমুল হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমনা আইরিন, সদর উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম, সদর থানার এএসআই গাজী সাজ্জাদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ

মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরেরবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ