রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অপহরণের নাটক সাজানো চক্রের মূল হোতা ও সহযোগীসহ ৭ জন গ্রেফতার

অপহরণের নাটক সাজানো চক্রের মূল হোতা ও সহযোগীসহ ৭ জন গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা রুজু হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, গত ৫ই অক্টোবর রাত ১০ ঘটিকার সময় জনৈক ব্যক্তি সাতক্ষীরা থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সংবাদ প্রদান করে যে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় ঋশিল্পীর সামনের রাস্তায় নগরঘাটার জনৈক ব্যক্তি অপহৃত হয়েছেন। তিনি আরো উল্লেখ করেন যে, অপহরণকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে খুলনার দিকে চলে গেছে এবং উক্ত ব্যক্তির কাছে গরু বিক্রির এক লক্ষ টাকা ছিল।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে, অপহৃত ব্যক্তি যে ইঞ্জিন ভ্যানে করে এসেছিল তার চালক, তথ্য প্রদানকারী এবং অপহৃত ব্যক্তির আত্মীয়-স্বজনকে পাওয়া যায়।
তারা সকলেই অপহরণের ঘটনা বর্ণনা দেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কিন্তু বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশ সুপার সাতক্ষীরা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশনায় ভ্যান চালক কে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করে এবং বিস্তারিত তথ্য দেয়। তার তথ্য মতে অপহরণের নাটক সাজানো নায়ক, আত্মগোপনে থাকা অপহৃত ভিকটিমকে আগরদাঁড়ি ইউনিয়নের বাশঘাটা এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায়, তার এক আত্মীয়ের ৫৬ হাজার টাকা ফেরত না দেয়ার উদ্দেশ্যে, পরস্পর যোগসাজোশে, অপহরণের মিথ্যা নাটক সাজিয়ে, পুলিশকে মিথ্যা তথ্য প্রদান করেছে।

এ ঘটনায়, মামলা রুজু হয়েছে এবং অপরাধের সাথে যুক্ত মোট ৭ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়