শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আ.লীগের নেতা কর্মীদের উপহার দিলেন ড. কাজী এরতেজা হাসান

সাতক্ষীরায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র পক্ষে আওয়ামী লীগের কর্মী, সমর্থকদের মাঝে খাদ্য বিতরণ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৮ জুলাই) সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যলয়ে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআই’র পরিচালক ড. কাজী এরতেজা হাসান সিআইপি’র সৌজন্যে কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাহানা মহিদ বুলু’র সভাপতিত্বে ও দলের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা কাজী আক্তার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন-আর-রশিদ , আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এড. আজহার হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, সদস্য আসাদুজ্জামান আসলে, এড. জিয়াউর রহমান জিয়া, শেখ মনিরুল ইসলাম মাসুম।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম খান বাবু, যুগ্ম আহ্বায়ক এহসান হাবিব অয়ন, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, আওয়ামী লীগ নেতা শেখ তৌহিদুজ্জান চপল, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, মাহবুর রহিম চঞ্চল, ছাত্রলীগ নেতা শেখ জুবায়ের আল জামান, সাবেক ছাত্রলীগ নেতা শেখ এজাজ উদ্দীন তাপস, জি এম সামিউল ইসলাম রাব্বি, রবিউল ইসলাম, যুবলীগ নেতা এস এম তুহিনুর রহমান তুহিন, জি এম আহসান, কাজী সাইদ হাসান দোলন, মনিরুল ইসলাম ফুলবাবু, শেখ শাহাজান কবীর সাজু, নাসির রহমতুল্লাহ প্রমুখ।

এসময় অতিথিরা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগের কর্মীরা অনেকাংশে অবহেলিত। দূঃসময়ে তাদের পাশে কেও থাকে না। তারা বলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড. কাজী এরতেজা হাসান যেভাবে কর্মীদের পাশে দাড়িয়েছে তা সত্যিই প্রসংশার দাবীদার এবং এমন কাজ সর্বমহলে প্রশংসনীয়।

ড. কাজী এরতেজা হাসান সাংবাদিকদের বলেন, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি, ধর্মীয় অনুষ্ঠানসহ জাতির যেকোন ক্রান্তি লগ্নে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের পাশে দাড়িয়েছি। দলীয় ব্যানার ছাড়াও আমার বাবা মায়ের নামে করা আজিজা মান্নান ফাউন্ডেশনসহ ভোরের পাতা গ্রুপে’র ব্যানারে দীর্ঘদিন ধরে আমি আমার সাধ্যানুযায়ী কাজ করে যাচ্ছি। এছাড়া মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত মানুষের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার পক্ষে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করার অনুরোধ জানান।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত