বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আল-মু’মিন ব্লাড ব্যাংকের মাসিক সভা ও পুরস্কার বিতরণ

স্বেচ্ছাসেবামূলক রক্তদাতা সংগঠন ‘আল-মু’মিন ব্লাড ব্যাংক’র মাসিক সভা ও স্বেচ্ছাসেবকদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের অদূরে নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সভায় আল-মু’মিন ব্লাড ব্যাংকের উপদেষ্টা নাজমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আল-মু’মিন ফাউন্ডেশন ও ব্লাড ব্যাংকের চেয়ারম্যান হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল-মু’মিন ব্লাড ব্যাংকের সকল সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসে আমরা সাতক্ষীরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৩০জন মুমূর্ষ মানুষকে রক্তদানের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে পেরেছি। আমাদের এই ১৩০ ব্যাগ রক্ত যোগাড় করে রোগীর কাছে পৌছে দেওয়া মোটেও সহজ কাজ ছিলোনা। আমাদের স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা তা করতে পেরেছি।

তিনি এসময় সকল রক্তদাতা এবং রক্তদাতা প্রস্তুতকারীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে স্বেচ্ছাসেবকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে জানুয়ারি মাসে আল-মু’মিন ব্লাড ব্যাংকের ফেসবুক পেইজ ও গ্রুপে সর্বাধিক লাইক, কমেন্ট এবং শেয়ার করে ফেসবুকে শীর্ষ অবদানকারীর পুরস্কার জেতেন মো. আবদুল কাদের। উদীয়মান স্বেচ্ছাসেবকের পুরস্কারে পান মো. সাইফুল্লাহ ইসলাম। সর্বোচ্চ ৪৭টি ডোনার দিয়ে ডিসেম্বর মাসের সেরা ডোনার প্রস্তুতকারীর পুরস্কার জিতে নেন আল-মু’মিন ব্লাড ব্যাংকের এডমিন হাসিব বাবু রনি।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আল-মু’মিন ব্লাড ব্যাংকের এডমিন ই.এম মারুফ হুসাইন, এসএম নাসিম উদ্দিন, সাবিকুন নাহার, মুশফিকুর রহমান রিজভি, শেখ তামজিদ আহমেদ, মডারেটর শামীম বিশ্বাস, ফাতিমাতুজ্জাহরা, মুনিয়া সুলতানা, সদস্য হাবিবুল্লাহ হাবিব, মো. জাহিদ হাসান, আনিসুর রহমান, সাকিব হাসান, বিপ্লব সরকার, মো. শরিফুল ইসলাম, আল-আমিন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ