সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আড়াই লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল, ক্যাম্পেইন উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দপনার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০৪ অক্টোবর) সকাল ১০টায় শহরের সূর্যের হাসি নেটওয়ার্ক-ক্লিনিকে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সাতক্ষীরা সিভিল সার্জ ডা. হুসাইন শাফায়ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘জেলার ৭টি উপজেলা ও দুটি পৌরসভার ২ হাজার ৩১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৫১৩ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ৩৪৪ জন শিশুকে একটি লাল রঙের উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচিতে ৬২১ জন সরকারি স্বাস্থ্যকর্মী এবং ২১৮ জন বেসরকারি স্বাস্থ্যকর্মী নিয়োজিত থাকবেন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন ৪ হাজার ৬২ জন। প্রতিটি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা প্রদান করা হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির আওতায় সারা দেশে ২ কোটি ২০ লাখ শিশু ভিটামিন-এ ক্যাপসুল পাবে। ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়। এছাড়া সকল ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ, হামজনিত মৃত্যুহার ৫০ শতাংশ এবং ডায়রিয়াজনিত মৃত্যুহার ৩০ শতাংশ কমায়। ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো থেকে একটি শিশুও যেন বাদ না পড়ে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুর্যের হাসি ক্লিনিক এর মেডিকেল অফিসার ডা. সাবেরা সুলতানা, ডা. মো. মাসুদুর রশিদ, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ চন্দ্র হালদার ও সুর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মফিকুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরায় এবছর ২ লাখ ৫০ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

টিকাদান কর্মসূচি উদ্বোধন হয়ে ক্যাম্পেইন চলবে ১৭ অক্টোবর পর্যন্ত।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন