রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এমপি রবিকে ফুলেল শুভেচ্ছা নবারুণ গার্লস হাইস্কুলের নতুন ম্যানেজিং কমিটির

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে শহরের ইসু মিয়া সড়কস্থ মুনজিতপুরে সদর এমপি’র কার্যালয়ে ওই শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রথম নারী সভাপতি ও বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উল ইসলাম, সহকারি শিক্ষক মোহাম্মদ তইবুর রহমান, সহকারি শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক নাজমুল লায়লা বিথী বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রাহী, রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা আরটিএন ও ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং সিইও লিংটেক আইটি প্রকৌশলী শামস্ ইশতিয়াক শোভন প্রমুখ।
সেসময় নতুন ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ফল, মিষ্টি ও ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে ব্যতিক্রমধর্মী শুভেচ্ছা জানানো হয়।
এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী এবং প্রথম নতুন নারী সভাপতি নাজনীন আরা নাজুকে ফুলের শুভেচ্ছা জানায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন

পরিবেশ সুরক্ষা এবং শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মনোরম রাখতে সাতক্ষীরা সরকারি কলেজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা, এমপি রবির ঘনিষ্ঠ সহযোগী ডাবলু গ্রেফতার
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ