শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ওয়াস ব্যবসা ব্যবস্থাপনা ও আর্থিক দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ

সাতক্ষীরা পৌরসভার ওয়াস ব্যবসায়ীদের ব্যবসা ব্যবস্থাপনা ও আর্থিক দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবে রবিবার (১৫ নভেম্বর) দিন ব্যাপী ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ প্রদান করেন অত্র সংস্থার নির্বাহী পরিচালক মো. মাহিউল কাদির।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডমিনিস্ট্রেশন ও এ্যাকান্টস ম্যানেজার নাহিদুল ইসলাম, টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার, মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত।

প্রশিক্ষণের মাধ্যমে ওয়াস ব্যবসায়ীগণ তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য দক্ষ ব্যবস্থাপনা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা অর্জন করবেন এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রশিক্ষণ পরিচালনা করা হয়।

ওয়াস ব্যবসায়ীগণ প্রতিষ্ঠানের কর্মী ব্যবস্থাপনা, দল গঠন ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ে দক্ষতা অর্জন করেন।
এছাড়া অর্থ ব্যবস্থাপনা, অর্থ সংগ্রহের কৌশল ও পদ্ধতি বিষয়ক দক্ষতা অর্জন করেন। প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়ীগণ তাদের নিজ নিজ ব্যবসাকে সফলতার সহিত পরিচালনা ও উন্নয়ন করতে পারবেন বলে হোপ ফর দি পুওরেষ্ট বিশ্বাস করেন।

ব্যবসায়ী হাবিুবুর রহিম রিন্টু, সমিত ঘোষ, রাবেয়া খাতুন, ফরিদা খাতুন, মনিরা খাতুন, ডলি বেগম, তানিয়া পারভিন, রাজিয়া সুলতানা, মোঃ আলিম, নূর মোহাম্মদ, সাইফুল্ল্যাহ সাইফ, শরিফা খাতুন, মো. সালাম, আল আমিন, আনারুল, হাতেম গাজী, সাইদুর, জেসমিন আরাসহ স্যানি্েটশন, পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটারী ন্যাপকিন উৎপাদক ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত