শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনা আক্রান্তদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সাতক্ষীরা সদর উপজেলা জামে মসজিদ কমিটির উদ্যোগে করোনা আক্রান্তদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বাদ যোহর সদর উপজেলা জামে মসজিদে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলামসহ সাতক্ষীরা জেলার করোনা আক্রান্ত ব্যক্তিদের সুস্থতা কামনায় সদর উপজেলা পরিষদ জামে মসজিদে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী ও সদর উপজেলা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক প্রমুখ।

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী বলেন, ‘মহামরী করোনা ভাইরাসে দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেজন্য সকলকে আরো বেশি সচেতন হতে হবে। করোনা প্রতিরোধে সবাইকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ বিধি মেনে চলতে হবে। মহান সৃষ্টিকর্তার কাছে সকলকে প্রার্থনা করতে হবে। তিনি যেন আমাদের এই অদৃশ্য বিপদ থেকে রক্ষা করেন। সেলক্ষ্যে সদর উপজেলা জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।’

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি মো. আবু জাফর।

এসময় সদর উপজেলা জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা