রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে পৌনে ১ ঘন্টার ব্যবধানে দু’জনের মৃত্যু

করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পৌনে এক ঘন্টার ব্যবধানে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে, করোনায় আক্রান্ত হয়ে ২৯ মার্চ পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ৩৪ জন। আর ভারাসটির উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন আরো অন্ততঃ ১৬০ জন। সোমবার বিকাল ৪ টা থেকে পৌনে ৫ টার মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন, খুলনা জেলা সদরের দোলখোলা এলাকার মৃত অধির কুমার পালের পালের ছেলে করোনা আক্রান্ত অসিত কুমার পাল (৬৫) ও সাতক্ষীরার কালিগঞ্জ কালিগঞ্জ উপজেলার আড়ংখোলা গ্রামের ইন্তাজ আলীর স্ত্রী শরীফা খাতুন (৬৪)। তিান করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা,যায়, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনা আক্রান্ত হয়ে গত ১৪ মার্চ অসিত কুমার পাল মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পজিটিভ ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৫ টার দিকে তিনি মারা যান।

এর আগে, করোনার উপসর্গ নিয়ে বিকাল ৪ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে মারা যান শরীফা খাতুন। তিনি জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, কিডনি ও হার্টের রোগ নিয়ে গত ২৮ মার্চ ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাৎ কুদরত-ই-খুদা বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ওই দুই ব্যক্তির লাশ সৎকার ও দাফনের অনুমতি দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপীবিস্তারিত পড়ুন

মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক