শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রথম সভা

কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১ টায় সদরে বৈকারী ইউনিয়নের কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু’র সভাপতিত্বে কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রথম সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা আহছানিয়া আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেন, কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. জামাল উদ্দিন, জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর শাহীন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার দাতা সদস্য মো. নজরুল ইসলাম, অভিভাবক সদস্য মো. আজিজুর রহমান, সাধারণ শিক্ষক সদস্য মোছা. তাছলিমা খাতুন, কাথন্ডা মসজিদের ইমাম অহিদুজ্জামান প্রমুখ।

আলোচনা সভা শেষে কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রথম সভায় ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের পক্ষ থেকে নব-গঠিত কমিটির সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলুকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।

কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রথম সভার আলোচ্য সূচির মধ্যে ছিল- নব-গঠিত কমিটি অনুমোদন প্রসঙ্গ, মাদ্রাসার ৪ জন শিক্ষক ও ২জন কর্মচারীর টাইম স্কেল প্রসঙ্গ ও নব-গঠিত কমিটির নেতৃবৃন্দদেরকে বরণ।

এসময় দেশ ও জাতির অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও অধ্যক্ষ, শিক্ষক, দাতা সদস্য ও অভিভাবক বৃন্দ শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং মাদ্রাসা ভবন উন্নয়নের বিভিন্ন কাজ পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃবিস্তারিত পড়ুন

  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন