বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর উদ্বোধন

সাতক্ষীরায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা সিভিল সার্জনকে করোনার টিকা এই ভ্যাকসিন দেওয়ার মধ্য দিয়ে সাতক্ষীরায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

রবিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা সদর হাসপাতালে জেলা প্রশাসক ও করোনা ভাইরাস’র ভ্যাকসিন সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত ম্যানেজমেন্ট কমিটির সভাপতি এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরা জেলায় অনলাইনে ৩ হাজার ২শ’১ জন টিকার জন্য আবেদন করেছে।

উদ্বোধনী দিনে জেলায় ৮৪৬ জনকে করোনার টিকা দেওয়া হচ্ছে।
প্রতিটি উপজেলায় ১টি করে কেন্দ্র করা হয়েছে টিকা দেওয়ার জন্য। জেলায় ৮টি টিম কাজ করবে। একদিনে সর্বোচ্চ ১২০০ মানুষকে টিকা দেওয়া যাবে।
প্রতিটি উপজেলায় দিনে ৪৫০জনকে এই করোনার টিকা দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ও করোনা ভ্যাকসিন সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ডা. হুসাইন সাফায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফজাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মো. আসাদুজ্জামান বাবু, বিএমএ সাতক্ষীরা জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, ইপিআই সুপার ডা. সৈয়দ মিজানুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. আমানত উল্লাহ প্রমুখ।

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা এবং প্রথম পর্যায়ে করোনা ভাইরাস’র ভ্যাকসিন সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত ম্যানেজমেন্ট কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক