বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রবি/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভূট্টা ও খেসারী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রবিবার (৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“সাতক্ষীরা জেলার মাটি খুবই উর্বর। সব ধরনের ফসল ভাল ও বেশি উৎপাদন হয়। আমাদের দেশের কৃষকরা কষ্ট করে অধিক ফসল উৎপাদন করে বলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ং সম্পুন্নতা অর্জন করেছে। দেশের কৃষির উৎপাদন বৃদ্ধি করতে জননেত্রী শেখ হাসিনা সরকার বিনামূল্যে সার, বীজ ও প্রণোদনা সহায়তা দিয়ে যাচ্ছে। দেশে অনেক দুর্যোগের পরও মহান আল্লাহ পাক আমাদের অনেক ভাল রেখেছেন। বঙ্গবন্ধু দেশের মানুষদের খুবই ভালবাসতেন সেজন্য তিনি বাকশাল তৈরী করেছিলেন। বাকশালের মানে কৃষক শ্রমিক লীগ। দেশের জনগণ কিভাবে ভাল থাকে সেই কথা ভেবেই জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, আমাদের মানুষিকতার প্রয়োজন। দেশের এত উন্নয়ন হওয়া স্বর্তেও এক শ্রেণির মানুষ উন্নয়ন দেখতে পায়না। তারা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার করে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা’র জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এস.এম খালিদ সাইফুল্লাহ।

কর্মসূচি ব্রিফিং করে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। রবি/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ৬৫০ জন গম চাষী প্রত্যেকের মাঝে ২০ কেজি করে গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়, ২৫০ জন ভূট্টা চাষী প্রত্যেকের মাঝে ২ কেজি করে ভূট্টা বীজ এবং ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়, ৯৫০ জন সরিষা চাষী প্রত্যেকের মাঝে ১ কেজি করে সরিষা বীজ এবং ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়, সদর উপজেলার ৫০জন খেসারী চাষী প্রত্যেককে ৮ কেজি করে খেসারী বীজ এবং ১০ কেজি ড্যাপ ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার, উপসহকারি কৃষি অফিসার রঘুজিৎ গুহ, উপসহকারি কৃষি অফিসার কিরণ¥য় সরকার, ইউনিয়ন কৃষি অফিসার আব্দুস সাত্তার ও ইউনিয়ন কৃষি অফিসার আনিছুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারি কৃষি অফিসার অমল ব্যানার্জী।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!