বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চা-পান দোকানীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ

সাতক্ষীরায় ভুয়া কাগজপত্র সৃষ্টি করে জালিয়াতির মাধ্যমে সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের একাধিক মিথ্যা মামলায় হয়রানি এবং বিভিন্ন হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে ব্যবসায়ীদের পক্ষে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার আব্দুল করিমের ছেলে সুজন হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা সাতক্ষীরা শহরের সঙ্গীতামোড়স্থ পশু হাসপাতাল সংলগ্ন রাস্তার পাশের ক্ষুদ্র ব্যবসায়ীগন। দীর্ঘ দিন যাবত সড়কের ধারে সরকারি খাস সম্পত্তিতে কেউ চা, কেউ পান বিড়ি এবং ডাব বিক্রয় করে জীবিকা নির্বাহ করে আসছি। সেখানে ২০ জন ক্ষুদ্র ব্যবসায়ীরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত দোকানদারি করে পরিবারের মুখে অন্ন তুলে দেন। কিন্তু সম্প্রতি উক্ত সম্পত্তির উপর কুনজর পড়ে সদরের আলীপুর গ্রামের মেহের আলী গাজীর পুত্র শাহিন ও ফারুক সহ কতিপয় ব্যক্তিদের। তারা বর্তমানে উক্ত সম্পত্তির মালিক দাবি করে আসছেন। অথচ উক্ত সম্পত্তির হাল রেকর্ড সরকার বাহাদুরের নামে। এপর্যন্ত জমি দাবিকারী ব্যক্তিরা জমির খাজনা পরিশোধ করতে পারেনি। সড়ক বিভাগের পক্ষ থেকে কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও জীবন জীবিকার তাগিদে আবারো বাঁশ খুটি বসিয়ে চা, পান ,ডাব বিক্রি করে থাকি। শাহিন, ফারুকসহ কতিপয় ব্যক্তি উক্ত সম্পত্তি থেকে আমাদের উচ্ছেদ করে অবৈধভাবে দখলের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমাদের তাড়াতে পারলে সরকারের সম্পত্তি দখল নিতে পারবে। আর এ কারনেই আমাদের দরিদ্র অসহায় ক্ষুদ্র চা পান দোকানীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় দায়ের করে হয়রানি করে যাচ্ছে ওই শাহিন। অথচ সেখানে শাহীন গংয়ের কোন সম্পত্তি নেই। তারা ভ‚য়া ডিপি ও কাগজপত্র সৃষ্টি করে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। উল্লেখিত শাহীনের দেওয়া মিথ্যা মামলায় ৮ জন দোকানী বর্তমানে হয়রানি হচ্ছেন। জেলও খেটেছেন একজন দোকানী। রমজান মাসে দোকানাদরা প্রায় বসেই আছেন। অথচ ওই মিথ্যা মামলার বোঝা মাথায় নিয়ে ছুটে বেড়াতে হচ্ছে। ফলে পরিবার পরিজন নিয়ে বর্তমানে চরম মানবেতর জীবন যাপন করছি। শুধু এখানেই শেষ নয় ওই সম্পত্তি ছেড়ে না দিলে ব্যবসায়ীদের নামে আরো একাধিক মিথ্যা মামলা বিভিন্ন জেলায় দায়ের করবে মর্মে হুমকি প্রদর্শন করে যাচ্ছে ওই খাস সম্পদ লোভী শাহীন। আমরা শাহীনের চক্রে দিশেহারা হয়ে পড়েছি।
আমরা ক্ষুদ্র চা-পান ব্যবসায়ীরা ওই শাহীন চক্রের দেওয়া মিথ্যা মামলার হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ