বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জনতা ব্যাংকার্স পরিষদের ফুটবল টুর্নামেন্ট

সাতক্ষীরায় জনতা ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, জেবিএল, সাতক্ষীরা এরিয়া কমিটি কর্তৃক শনিবার সকালে পিটিআই মাঠে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
প্রথম ম্যাচে সকাল সাড়ে ৮টায় লড়াই হয় কপোতাক্ষ ফুটবল একাদশ (পাটকেলঘাটা, তালা ও সেনেরগাতী শাখার সমন্বয়ে গঠিত দল) বনাম বলাকা ফুটবল একাদশ (সাতক্ষীরা কর্পোরেট ও আগরদাড়ী শাখার সমন্বয়ে গঠিত দল)।
দ্বিতীয় ম্যাচে সকাল ১০ টায় সুন্দরবন ফুটবল একাদশ (শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি, বাশতলা ও উজিরপুর শাখা) বনাম স্বাধীনতা ফুটবল একাদশ (এরিয়া অফিস, সুলতানপুর, বাকাল, সাতক্ষীরা উপজেলা ক্যাম্পাস ও ব্র²রাজপুর শাখা)।

খেলায় কপোতাক্ষ ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হয়।
রানারআপ হয় সুন্দরবন ফুটবল একাদশ।

দুপুরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের সাতক্ষীরা উপজেলা ক্যাম্পাস শাখার ব্যবস্থাপক ও কমিটির সভাপতি মোঃ আব্দুর রহিম।

প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকের কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ রোকনুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন ছিলেন কমিটির সিনিয়র সহ সভাপতি মিন্টু কুমার সরখেল, সহ-সভাপতি মহিবুল ইসলাম। টুর্ণামেন্টের সার্বিক সমন্বয় করেন পরিষদের ক্রীড়া সম্পাদক জে এম বাহারুল ইসলাম।
ধারাভাস্যকার ছিলেন মো. শাহিনুজ্জামান, গোপাল চন্দ্র গাইন, মো. কামরুজ্জামান।

খেলাটি ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!

ওয়ানডে বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু একবার নয়, এবার একইবিস্তারিত পড়ুন

  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম