বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা

“৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি” ¯েøাগানে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কেককাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে শনিবার বিকাল ৪টায় কাটিয়া বাজারস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, কেন্দ্রীয় যুব সংহতির সদস্য শেখ শাখাওয়াতুল করিম পিটুল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইমামুল মোসলেমিন দাদু, নব নির্বাচিত ইউপি সদস্য বদরুজ্জামান খোকা, জেলা ওলামা পার্টির আহবায়ক ইব্রাহিম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, কেন্দ্রীয় কৃষক পার্টির সদস্য ও ইউপি সদস্য মফিজুল ইসলাম, ঝাউডাঙ্গার ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিদ্দিকুল ইসলাম, মাইনুর রশীদ, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা ছাত্রসমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ।

জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন বলেন, ‘জাতীয় পার্টি আজও একটি শক্তিশালী ও সুশৃঙ্খল দল। ক্ষমতাসীন দলের পরেই জাতীয় পার্টি সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। এরশাদের ৯ বছরের রাষ্ট্র পরিচালনায় দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করেছে। তখন কোন হানাহানী, গুম, খুন, রাহাজানী ছিল না। বর্তমান সময়ে অস্থিতিশীল পরিবেশে বিরাজ করছে। জাতীয় পার্টির সময়ে দেশের মানুষ শান্তিতে ব্যবসা বাণিজ্য করেছে। দলের নীতি আদর্শকে সমর্থন করে আগামী দিনে আবারও দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাবে।’

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য আজিজুর রহমান মিন্টু, ইসমাঈল হোসেন, কানাইলাল, আবুল কালাম, আব্দুর রউফ বাবু, পৌর যুব সংহতির সভাপতি বদরুজ্জামান বদু, জেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য রোকনুজ্জামান সুমন, সদর উপজেলা ছাত্র সমাজের সভাপতি আশরাফুজ্জামান রকি, সাধারণ সম্পাদক কায়রুজ্জামান পাভেল, পৌর ছাত্র সমাজের সদস্য সচিব মনোয়ার হোসেন রুমিসহ জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন