রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম, গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনা কে নিয়ে বগুড়া বিএনপি মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিন রনির অশালিন কটাক্ষমূলক বক্তব্য ও ছাত্রলীগের মিছিলে হামলার প্রতিবাদে, দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে
সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ
সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও
জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা’র সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. নজরুল ইসলাম ও যুদ্ধকালীন কমান্ডার ও অস্ত্র প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী প্রমুখ।

এসময় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন সফি, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস,. সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ইসমত আরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক মাহফুজা রুবি, রওশনারা রুবি, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, ত্রাণ ও সমাজ
কল্যাণ বিষয়ক সম্পাদক শরিফা সিদ্দিকা, শ্রম বিষয়ক সম্পাদক ও পৌর মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, জেলা মহিলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য রেবেকা
পারভীন রিক্তা, শিমুন সামস্, তৈয়েবা খাতুন রওনক, মনোয়ারা খাতুন, ফাহিমা আক্তার, রোকেয়া খাতুন, মাহমুদা বেগম, রাবেয়া পারভিন, নাসিমা পারভীন,
আকলিমা খাতুন লিমা, মোসলেমা খাতুন আন্না, রিনি, ঝরনা বেগম, মমতাজ বেগম, মনোয়ারা আমিন, মোমেনা খাতুন, সেলিনা বেগম, নিলুফার ইয়াসমিন, নুরজাহান আক্তার, জাহানারা খাতুন ও সুলতানা বেগম শোভা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০

খুলনায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামে একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় বুশরা গ্রুপ লিমিটেড এর বিরুদ্ধে গ্রাহকদের এফডিআরের দুই কোটি টাকার লভ্যাংশবিস্তারিত পড়ুন

  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির
  • সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা
  • আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
  • সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা পেলেন ছয় গুণীজন
  • নির্বাচিত হলে মাদক নির্মূলে কুশখালীতে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন