শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অগ্রগতির সংলাপ

সাতক্ষীরায় তিন মাসে দু’টি হত্যা ও ৪টি ধর্ষণসহ শিশু নির্যাতনের ঘটনা ১০

ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় ইন্টারনেটের অপব্যবহারের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। ইন্টারনেটের সদ্ব্যবহারের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষ সৈনিক হিসেব গড়ে তুলতে হলে সকলকে সচেতনতার সাথে কাজ করতে হবে। ইন্টারনেটের কুফলকে চিরতরে বর্জন করতে হবে। ইন্টারনেটের অপব্যবহারের ফলে অনেক সম্ভাবনা অকালে ঝরে যাচ্ছে। প্রতিভার পতন হচ্ছে। আর এ পতন রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে মিডিয়া সাংবাদিক ও স্টেকহোল্ডারদের সাথে অনুষ্ঠিত সংলাপে বক্তারা এ আহ্বান জানান।

ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় ইন্টারনেটের অপব্যবহারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ত্রিশমাইলস্থ অগ্রগতি সংস্থার পিটিআরসি মিলনায়তনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে অনুষ্ঠিত সংলাপে বক্তারা বলেন, এপ্রিল থেকে জুন পর্যন্ত তিনমাসে সাতক্ষীরায় শিশুর যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে ১০টি। এরমধ্যে ৭ থেকে ১০ বছর বয়সী শিশু নির্যাতনের শিকার হয়েছে ৫জন, ১৪ থেকে ১৭ বছর বয়সী শিশু নির্যাতনের শিকার হয়েছে একজন। ১৮ থেকে ২০ বছরের ৪জন এবং ২১ থেকে ২৪ বছর বয়সী একজন নির্যাতনের শিকার হয়েছেন। বক্তারা বলেন, ওই তিন মাসে হত্যা হয়েছেন ২জন। নির্যাতনে আত্মহত্যা করেছে একজন। ধর্ষণের শিকার হয়েছে ৪জন। এছাড়া ধর্ষণে চেষ্টা করা হয় আরও দুই জনকে।

বক্তারা বলেন, এটা শুধু স্থানীয় পত্র-পত্রিকার মাধ্যমে পাওয়া তথ্য। এর বাইরে হয়তো আরও অনেক ঘটনা থাকতে পারে, যা অপ্রকাশিত থেকে গেছে।

সংলাপে বক্তারা ইন্টারনেটের অপব্যবহারের ভয়াবহ তুলে ধরে বলেন, বর্তমান বিশ্ব ইন্টারনেটের মাধ্যমে শাসিত হচ্ছে। দৈনন্দিন কাজ-কর্ম অনেক সহজ হয়েছে। তথ্য প্রযুক্তির কল্যাণে সময়, অর্থ ও শ্রম সাশ্রয়ী হয়েছে। গোটা বিশ্ব চলেছে এসেছে হাতের মুঠোয়। তাই ভার্চুয়াল জগৎ নয়, একচুয়াল জগতকে উপলব্ধি করে ইন্টারনেটের সদ্ব্যবহারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।

অগ্রগতি সংস্থা আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সবুর।

সংলাপে বক্তব্য রাখেন চ্যানেল দেশ টিভি’র শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টুয়েন্টি ফোর’র আমিনা বিলকিস ময়না, দৈনিক পত্রদূত’র বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, চ্যানেল নাইনের কৃষ্ণমোহন ব্যানার্জী, জয়বাংলা টিভির মোস্তাফিজুর রহমান, স্টেকহোল্ডার জাহিদা জাহান মৌ, পল্লবি সরকার, পপি আক্তার, আব্দুল আলিম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ সোহাগ।

সংলাপে সাংবাদিক, সিআরডিএফ এবং বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল