বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দলিত, বেদে ও হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার দলিত, বেদে ও হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ১১টায় সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠি দলিত, বেদে ও হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি চালু করেছেন। জননেত্রী শেখ হাসিনা সকল সম্প্রদায়ের মানুষের কথা ভাবেন।

এমপি রবি আরো বলেন, করোনা ভাইরাস সাতক্ষীরাতে ব্যাপক হারে বেড়েছে। সংক্রমণ থেকে বাঁচতে সকলকে আরো বেশি সতর্ক ও সজাগ হতে হবে এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। করোনার সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। ছাতা সামাজিক দূরত্ব বজায় রাখার একটি অন্যতম মাধ্যম।

করোনার সংক্রমণ রোধে সকলকে ছাতা ব্যবহারের পরামর্শ দেন এমপি রবি।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম ও সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। এসময় সদর উপজেলার ১১৩ জন দলিত, বেদে ও হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীর মাঝে এ চেক বিতরণ করা হয়।

প্রাথমিক স্তরের ৫৬জন শিক্ষার্থীকে মাসিক ৭০০ টাকা হারে এক বছরের জন্য ৮ হাজার ৪শ’ টাকা, মাধ্যমিক স্তরে ২০জন শিক্ষার্থীকে মাসিক ৮০০ টাকা হারে এক বছরের জন্য ৯হাজার ৬শ’ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ১৭জন শিক্ষার্থীকে মাসিক ১০০০ টাকা হারে এক বছরের জন্য ১২ হাজার টাকা এবং উচ্চতর স্তরে ২০জন শিক্ষার্থীকে মাসিক ১২০০ টাকা হারে এক বছরের জন্য ১৪ হাজার ৪শ’ টাকা করে সর্ব মোট ১১ লক্ষ ৫৪ হাজার ৪শ’ টাকার চেক বিতরণ করা হয়।

এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল