শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দুই এমপিকে হুমকি: জামাত-শিবির পিতা-পুত্র গ্রেপ্তার

সাতক্ষীরার দুই এমপিকে হত্যার হুমকিদাতা ইউসুপ হোসেন (২১) ও তার পিতা মনিরুল ইসলাম (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। গত ৮ আগস্ট “আজরায়িল জান নেই “ফেইসবুক আইডি থেকে সাতক্ষীরা সদর-২ আসনের আসনের সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আ ফ ম রুহুল হককে তারা ফেইসবুকে হুমকি দেয়। ‌

”একটি জরুরী ঘোশোনা এই দুই জনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরুষ কার দিবো আমাদের সব লোক দের বলে দেও এই দুই জনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পরুষ কার একে বার মেরি ফেলি দিতে হবে কোটি টাকা এই দুই জনকে মেরে ফেলে দিতে হবে এই দুই মাথা কাট তে হবে আমাদের সব লোক দের জানায় দিয়ো লিখে ফেইসবুক পোস্টে দেয়।

এই পোস্টটি আবার ‌‌‌”কালিমা মা” ফেইসবুক আইডি থেকে শেয়ার করা হয়। সাতক্ষীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান।

বুধবার (১১ আগস্ট) বেলা ১ টার সময় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান আরও বলেন, দোষীদের খুঁজে বের করতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইকবাল হোসেনের নেতৃত্বে জেলা গেয়েন্দা শাখার একটি দল তথ্য ও প্রযুক্তির সহায়তায় আইডি দুটি সনাক্ত করে বুধবার রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ইমান আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও ছেলে ইউসুপ হোসেন(২১) কে আটক করা হয়।

ইউসুপ হোসেন শিবিরের রাজনীতির সাথে জড়িত এবং তারা বাবা মনিরুল ইসলাম জামাতের রাজনীতির সাথে যুক্ত। মনিরুল ইসলামের স্ত্রীও জামাতের নারী সংগঠনের রোকন। ইউসুপ হোসেনের ফেইসবুক আইডিতে আফগানস্তানের নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন পোস্ট দেখা গেছে।

এময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল, ২০টি সীম কার্ড, ৩ টি মেমোরি কার্ড, ১টি ক্যামেরা যুক্ত ডিজিটাল হাতঘড়ি ও কিছু জামাত শিবিরের উগ্রোপন্থি বই উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে দেশ-বিদেশী কোন উগ্রবাদী চক্র জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। মামলা নং-৩৪। তারিখ: ১১ আগস্ট ২০২১। আসামীদের আদালতে সোপর্দ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইকবাল হোসেন, সহকারী পুলিশ (সদর সার্কেল) শামসুল হক শামস ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন আলম চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, গত ৯ই আগস্ট দুটি ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক ও সদর আসনের এমপির মাথার মূল্য ১ কোটি টাকা ঘোষণা দিয়ে হত্যার হুমকি দেয়া হয়।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় জিডি করা হয়। ঘটনার পর থেকে পুলিশ তৎপর হয়ে উঠে। বুধবার রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিতা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত