রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দুই বছর বাঁশের মই দিয়ে ঘরে প্রবেশ: পৌর মেয়রের হস্তক্ষেপে সমাধান

সাতক্ষীরা পৌর মেয়রের হস্তক্ষেপে প্রভাবশালীদের অমানবিক অত্যাচার থেকে রাহুমুক্ত হয়ে বাড়ি প্রবেশ ও চলাচলের রাস্তা ফিরে পেলো একটি ভূক্তভোগি পরিবার।

সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র কাছে অভিযোগের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের রসুলপুর রজনীগন্ধা আবাসিক এলাকার ব্যাংক কলোনীতে সরেজমিনে গিয়ে মেয়র পৌর কাউন্সিলরদের সাথে নিয়ে পাঁচিল ভেঙ্গে দেন এবং বর্বোরতম নির্যাতনের স্বীকার পরিবারটিকে প্রভাবশালীদের হাত থেকে রাহুমুক্ত করেন।

সেসময় ঐ পরিবারটিকে পৌরসভার রাস্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করে দেন পৌর মেয়র।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাহুমুক্ত পরিবারটিকে দেখতে যান পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী ও মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল প্রমুখ।

এসময় মৃত আসমত আলী’র ছেলে অত্যাচারের শিকার ভূক্তভোগি জাহাঙ্গীর আলম এ প্রতিনিধিকে জানান, আমি আমার পরিবার রেখে সৌদি আরবে রাজমিস্ত্রীর কাজ করতে গেলে কিছুদিন পর আওরঙ্গজেব এর ছেলে এই এলাকার প্রভাবশালী মনিরুজ্জামান এবং একই এলাকার কওছার আলী ও ইসমাইল চক্রান্ত করে আমার বাড়ি প্রবেশের দরজার সামনে পাঁচিল তুলে দীর্ঘ ২ বছর পৌরসভার চলাচলের পথ অবরুদ্ধ করে দেয় এবং আমার পরিবারটিকে অবরুদ্ধ করে ফেলে প্রভাবশালী চক্রটি। আমরা খুব কষ্টে এই মই দিয়ে পাঁচিল পার হয়ে অসহায় এর মত জীবন যাপন করেছি। এলাকার কিছু ব্যক্তি আমার পরিবারের পাশে দাঁড়ালেও প্রভাবশালীদের দাপটে কিছুই করতে পারিনি। অমানবিক অত্যাচার সহ্য করে দীর্ঘদিন বাঁশের মই দিয়ে পাঁচিল পার হয়ে ঘরে প্রবেশ করেছে আমার পরিবার।
তিনি আরো বলেন, প্রভাবশালীদের অত্যাচার মধ্যযুগীয় বর্বোরাতাকেও হার মানিয়েছে।
এদের হাত থেকে রাহুমুক্ত হয়ে পরিবারটি পৌরসভার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় স্থানীয় এলাকাবাসী পৌর মেয়র ও কাউন্সিলরদের নাগরিক সেবার এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

এব্যাপারে এলাকাবাসী ও সচেতন মহল অত্যাচারী প্রভাবশালী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়