বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দুই সাংবাদিকের মৃত্যুতে শোক সভা

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেছেন, খ্যাতিমানদের কখনও মৃত্যু হয়না, তারা তাদের কর্মের মাঝে বেঁচে থাকবেন। বীর মুক্তিযোদ্ধা অরুন ব্যানার্জী সাংবাদিকতা, আইনজীবী, শিক্ষাকতা সবখানেই ছিলেন সফল। তিনি ছিলেন নির্লোভ, প্রজ্ঞাবান ও জ্ঞানী মানুষ তারমতো মানুষ এই যুগে বিরল। তিনি আমাদের প্রগতিশীল রাজনীতিবীদের অবিভাবক ছিলেন।
একইভাবে সাতক্ষীরা অন্যতম সফল উদ্যোক্তা একেএম আনিছুর রহমান ছিলেন একজন নান্দনিক সৃষ্টিশীল মানুষ। তিনি তার স্বমহিমায় সাতক্ষীরাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি অল্প সময়ে যেসব প্রতিষ্ঠান বিনির্মান করেছেন তা কেউ স্বপ্নেও ভাবেননি। তার মত পৃষ্টষোষককে হারিয়ে সাতক্ষীরার অপূরনীয় ক্ষতি হয়েছে। এমন ব্যাক্তিদ্বয় তারা তাদের কর্মের মাঝে থাকবেন।

তাদের মৃত্যুতে সাতক্ষীরায় যে শুন্যতা তৈরী হয়েছে তা কোনোভাবেই পূরন হবার নয়। তারা ছিলেন স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সাতক্ষীরা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এড. অরুন ব্যানার্জী ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সম্পাদক ও প্রকাশক একেএম আনিছুর রহমানের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জি, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাতনদী’র সম্পাদক হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, মোজাফফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, ইয়ারব হোসেন, গোলাম সরোয়ার, মনিরুল ইসলাম মনি, আমিনুর রশীদ, হাফিজুর রহমান মাসুম, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক এ.কে.এম খালিদুর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মাছুদুর জামান সুমন, সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান, কামরুল হাসান, শাকিলা ইসলাম জুঁই, আব্দল আলিম, মাহফিজুল ইসলাম আক্কাস, হাফিজুর রহমান, মেহেদী আলী সুজয়, শহিদুল ইসলাম, ফয়জুল হক বাবু, এম.বেলাল হোসাইন, এস.এম রেজাউল ইসলাম, জিএম শহিদুল ইসলাম, স.ম মশিউর রহমান ফিরোজ, মীর মোস্তফা আলী, রাহাত রাজা, রেজাউল ইসলাম, মাহমুদ হাসান, সাদিকুর রহমান, আব্দুর রহিম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলার শিবপুর ইউপি চেয়রম্যান সাংবাদিক আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জাতীয় বক্সার আফরা খন্দকার প্রাপ্তি, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উলেখ্য, প্রয়াত সাংবাদিক একেএম আনিছুর রহমান গত ১৬ ডিসেম্বর ২০২১ তারিখে দুবাই এর একটি হাসপাতালে মারা যান এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক এডভোকেট অরুন ব্যানার্জী গত ২০ ডিসেম্বর ২০২১ তারিখে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ