শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নিজের নামের কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রবি

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ
রবি আদর্শ কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিক্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (০৪ ডিসেম্বর) বেলা ১১টায় সদরের বৈকারী ইউনিয়নের কলেজ প্রাঙ্গণে কলেজ গভর্ণিং বডির সভাপতি মো. কওছার আলী মোড়লের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীর
মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলম।

“রাজস্ব বাজেটের (কোড নং-৭০১৬)” শীর্ষক প্রকল্পের আওতায় ৮০ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র ব্যবস্থাপনায় চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভবন নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সুমানা এন্টারপ্রাইজ এ ভবন নির্মাণ করবে।
১৯৭৩ সালে বঙ্গবন্ধু স্বাক্ষরিত এ কলেজটি প্রতিষ্ঠিত হলেও কলেজটি কোন উন্নয়ন হয়নি এবং এমপিওভূক্ত হয়নি। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ নতুন নামকরণ হওয়ার পর এমপি রবির ঐকান্তিক প্রচেষ্টায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের নিজস্ব ১৬ বিঘা জমিতে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এছাড়াও ঐ জমিতে একাডেমক ভবন, অফিস ভবন, খেলার মাঠ, হোস্টেল, অধ্যক্ষের বাংলো, শিক্ষকদের কোয়াটার নির্মাণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, বৈকারী ইউনিয়নের ইউপি সদস্য ও বৈকারী ইউনিয়ন যুবলীগের সভাপতি জুলফিকার আলী জুলু, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের প্রভাষক লিয়াকত আলী, প্রভাষক রমজান আলী, প্রভাষক ওবায়দুল্লাহ, প্রভাষক আরিজুল ইসলাম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক এবাদুর রহমান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আব্দুল করিম।

এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস