বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পত্রিকা অফিসে হামলা প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার দৈনিক কালের চিত্র পত্রিকায় সন্ত্রাসীদের হামলা এবং পত্রিকাটির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদকে সন্ত্রাসী স্টাইলে খোঁজাখুজির প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।

সোমবার দুপুর ১২টায় সাতক্ষীরার কালেক্টরেট চত্বরে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলা ও ভাংচুরকারীদের গ্রেফতার করার জোর দাবি জানিয়ে বলেন, এই হামলা ‘সংবাদপত্রের ওপর হামলা, সংবাদপত্রের স্বাধীনতার ওপর হামলা, মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা’।

যে বা যারা হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করার দাবি জানান সাংবাদিকরা।

এসময় তারা উল্লেখ করে বলেন, শুক্রবার রাতে ইটপাটকেল নিক্ষেপ করে দৈনিক কালের চিত্র অফিস এক দফায় ভাংচুর করা হয়। রোববার বেলা ১১টার দিকে আরও এক দফা ইটপাটকেল নিক্ষেপ, মোটরসাইকেল ভাংচুর, কালেরচিত্র ভবনের দরজা জানালা ও আসবাবপত্র ভাংচুর এবং অফিস তছনছ করা হয়। তারা সম্পাদক আবু আহমেদকে খুজতে থাকে। এরপরই পুলিশ সেখানে উপস্থিত হয়ে কালের চিত্র অফিসে থাকা দুইজন পাঠক আক্তারুজ্জামান মহব্বত ও সাইফুল ইসলামকে গ্রেফতার করে।

সাংবাদিকরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরও বলেন, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দেওয়া হলেও পুলিশ তা রেকর্ড করেনি।

কালের চিত্র পাঠক ফোরাম সভাপতি ডা. সুব্রত ঘোষের সভাপতিত্বে ও মফস্বল সম্পাদক মেহেদী আলী সুজর এর সঞ্চলনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বাংলা টিভির গোপাল কুমার, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, জেলা শ্রমিক লীগ আহবায়ক আব্দুল্লাহ সরদার, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক আবুল কাশেম, এ্যাড. খায়রুল বদিউজ্জামান, গাজী ফারহাদ, খায়রুল ইসলাম এবং পত্রিকাটির সম্পাদক জেলা আওয়ামী লীগের সহ.সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সহ.সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, সাবেক সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুহুল কুদ্দুস প্রমুখ সিনিয়র সাংবাদিক।

এদিকে শান্তিপূর্নভাবে এই মানববন্ধন চলাকালে জেলা প্রশাসকের পক্ষে একজন ম্যাজিস্ট্রেট এসে হুমকি দিয়ে বলেন, ‘মাত্র ২ মিনিটের মধ্যে এই কর্মসূচী শেষ করুন। না হলে আপনাদের সবার বিরুদ্ধে মামলা হবে’।

কর্মসূচীতে জেলা প্রশাসনের বাধা সৃষ্টির এই ঘটনার নিন্দা জানিয়েছেন সাতক্ষীরার সাংবাদিকবৃন্দ।

তারা এই ঘটনাকে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা হিসাবে উল্লেখ করে বলেন, শান্তিপূর্ন এই কর্মসূচী বন্ধ করে জেলা প্রশাসন প্রকৃতপক্ষে সাংবাদিক সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

এর আগে সাংবাদিক ঐক্য’র আহবায়ক সুভাষ চৌধুরী ও সাতক্ষীরা প্রেসক্লাবের আহবায়ক ফারুক মাহবুবুর রহমান মানববন্ধন কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করে বলেন, কালের চিত্র অফিসে হামলাকারীদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচী দেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান