মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে রোজিনা পরিবহনের ধাক্কায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। নিহত স্কুল শিক্ষকের নাম সুভাষ চন্দ্র কর্মকার (৭৬)। সে পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত তারাপদ কর্মকারের ছেলে। মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২জুলাই) সাতক্ষীরা -খুলনা মহা সড়কের বলফিল্ড এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে বাইসাইকেল যোগে রাস্তাপারাপার হচ্ছিল ওই শিক্ষক। এসময় সাতক্ষীরা থেকে ঢাকা গামী রোজিনা পরিবহন পিছন থেকে ধাক্কা মারে, এতে তিনি ছিটকে পড়ে গুরত্বর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তালা উপজেলা আ”লীগের দপ্তর সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার বিষয়টি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছে। তিনি জানান, নিহত সুভাষ চন্দ্র খলিষখালী শৈববালিকা বিদ্যালয়ে দীর্ঘদীন যাবত কৃষি শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পাটকেলঘাটা বিদ্যাপিটে শিক্ষক হিসাবে কর্মরত। মৃত্যু কালে তিনি স্ত্রীও চার কন্যা সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পাটকেলঘাটা থানা পরিদর্শক কাজী ওয়াহিদ মুর্শেদ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ হাইওয়ে পুলিশ কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পরিবহনটি স্থানীয়দের সহযোগিতায় তারা আটক করেছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

তালার ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে আসাদুজ্জামান আসাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নেবিস্তারিত পড়ুন

তালায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজা

সাতক্ষীরার তালায় দুই দিনব্যাপী বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গেবিস্তারিত পড়ুন

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

সাতক্ষীরার তালায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী অসহায় ও দুস্থ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান
  • তালায় মণ্ডপেমণ্ডপে দুর্গোৎসব, মন্দির কমিটির সাথে মতবিনিময়ে জেলা পরিষদের প্রশাসক হাবিব
  • তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হলো মুচলেকা
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা
  • তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম